নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- আপডেট সময়- ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাজী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরসহ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো কুতুবপুরের পিলকুনিতে অবস্থিত আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































