না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল
- আপডেট সময়- ১২:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে তিন জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উত্থাপিত হচ্ছে। এ প্রস্তাব অনুমোদন পেলে নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক সীমানায় বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
মঙ্গলবার(৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত হবে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
এ সভার অন্যতম আলোচ্য বিষয় হিসেবে রয়েছে রূপগঞ্জস্থ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব উপস্থাপিত হবে। এ বিষয়ে প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















































































































