ফতুল্লায় পুলিশি অভিযানে বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ্ গ্রেপ্তার
- আপডেট সময়- ০৭:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায়,নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর আওয়ামীলীগ নেতা সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার(২২ জুন) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার, ফতুল্লা, দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দেয়া তথ্য সূত্রে জানা গেছে , সাম্প্রতিক পরিস্থিতিতে এলাকায় নাশতা পরিস্থিতি ও অস্থিতিশীলতা কর্মকাণ্ড ঠেকাতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একাধিক মামলা রজু রয়েছে। ৫ই আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। এসব মামলার ভিত্তিতে তাকে আটক করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে।তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামীলীগ নেতা সানাউল্লাহর প্রভাব খাটিয়ে হাবিব মল্লিক ডিসি অফিসে বরপুত্র হিসেবে নানানভানে প্রভাব বিস্তার করে আসছিলেন এই সিএ হাবিবের বিরুদ্ধে দুদকও একাধিক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আওয়ামীলীগ নেতা সানাউল্লাহকে গ্রেফতারের সময় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।তার বিরুদ্ধে নাশকতাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































