১০ মামলায় আইভীর জামিন পূর্ণবহাল, মুক্তিতে আপাতত কোনও বাধা নেই
- আপডেট সময়- ০৯:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সাবেক নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি
বিশেষ প্রতিবেদক।।
হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে, তার মুক্তিতে আপাতত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে রবিবার (১০ মে) এ রায় দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসস্থান চুনকা কুটির থেকে সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে শোন এয়ারেস্টসহ গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন।
তবে, আপিল বিভাগের দেয়া সেই জামিন স্থগিত হয়ে যায়। এরই মধ্যে গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































