সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, র্যাব
কক্সবাজারে র্যাবের অভিযানে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে হুমায়ুন রশিদ (২১) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি ও স্বীকারোক্তির ভিত্তিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার হুমায়ুন রশিদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার মৃত খাইরুল বশরের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন।
গ্রেফতার আসামি ও উদ্ধার আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































