সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
সেন্টমার্টিন-টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযান, আটক-১৩
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৮:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুই অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ আরও ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৬ মে ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন বোট থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, বুধবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে একটি বোট থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা জব্দ করা হয়। এ ঘটনায় ৩ জন পাচারকারীকে আটক এবং ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
আটককৃতদের পরিচয়:
মো. ইলিয়াস (৩৫), মো. রিয়াজ (৩০), মো. তৈয়ব (২৪), মো. ইমরান (২১), মো. ফোরকান (৫৫), মো. নাসির (৩৫), মো. করিম (৩২), মো. আশরাফুল আলম (২৪), মো. হাসনাইন (২২) ও মো. উসমান (২৮)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


































































































