আরও এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো সরকার
- আপডেট সময়- ১২:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা কর্তৃক এ বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপালগঞ্জ মডেল থানায় গত ৮ জানুয়ারি একটি মামলা হয়।
এই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বিধি অনুযায়ী, খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































