শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

অনলাইন ডেস্ক।।

 

ফের বিশ্বে শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তিনি ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ ধনীর অবস্থানে উঠে এসেছেন।

টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। গত জানুয়ারির পর থেকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মূল্যবৃদ্ধির কারণে তার সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার।

অপরদিকে বর্তমানে বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৭০০ কোটি ডলার। গত জানুয়ারির পর ২ হাজার ৪৫০ কোটি ডলার সম্পদ হারিয়েছেন তিনি।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্টের পরে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার। আর বিল গেটসের ১২ হাজার ৬০০ কোটি ডলার।
জানা গেছে, ইলন মাস্কের বর্তমান বয়স ৫১ বছর এবং বার্নার্ড আর্নল্টের বয়স ৭৪ বছর। এর আগে গত বছরের ডিসেম্বরে ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন আর্নল্ট।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...