শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত, গুরুতর আহত-৪

ছবি; সংগৃহীত

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪ জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাবার নাম মো. ফারুক। তারা (নাসিক) এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহত দু’জন হলেন হাবিব ও বিজয়। এছাড়া এখনো অপর এক দম্পতির বিষয়ে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১ জন ঘটনাস্থলে মারা যায়। আরও কয়েকজন আহত হয়েছেন। মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং অপর পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন।

ঘটনাস্থলের সামনে থাকা এক দোকান মালিক জানান, যে ছেলেটা মারা গেছে সে খুব দ্রুত গতিতে বাইক নিয়ে আসছিল। তার পেছনে আরেক বন্ধুও একইভাবে জোরে আসছিল। একই সময় জালকুড়ির দিক থেকে আশা বিপরীতে গামী একটি শিশুকসহ নিয়ে এক দম্পতি ফিরছিল।এসময় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বজলুর রহমান জানান, আমরা নিহতের বাড়ির সামনে আছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনা হওয়া দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়িসহ দম্পতির পরিচয় সনাক্ত বা খোঁজ পাইনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...