শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা সভাপতি ইয়াবাসহ আটক

কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কিছু কথিত ও ভুয়া সাংবাদিকের অপতৎপরতায় বিপাকে পড়ছেন প্রকৃত পেশাদার সাংবাদিকরা। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদকসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় রাজধানীতে মাদকসহ এক তথাকথিত সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ হাজার পিস ইয়াবাসহ জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. জিয়াবুল হককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জিয়াবুল হক (৪২) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনি ‘প্রেস’ লেখা একটি জ্যাকেট পরিহিত ছিলেন বলেও জানায় ডিবি।
ডিবি সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয় সাংবাদিক মহল বলছে, কিছু ভুয়া ও অপেশাদার ব্যক্তির কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...