শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

গাইবান্ধায় জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত-৭

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নারী ঘটিত মামলার জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মামলার আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসেই বাদী পরিবারের ওপর সশস্ত্র হামলা চালায়। এ হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি নারীসহ সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করতে হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ভাত ইউনিয়নের গংগানারায়ণপুর গ্রামে এ হামলা ঘটে। বাদী ফাতেমা বেগমের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় সজিব সরকার ও তার সহযোগীরা জামিনে বেরিয়ে সরাসরি তাদের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় থমথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের তালিকায় ফাতেমা বেগমসহ স্থানীয় আনোয়ারুল সরকার, আব্দুল হামিদ সরকার, এনামুল হক, ফুয়াদ মিয়া ও রিফাত মিয়া রয়েছেন। তারা আশেপাশের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন নিশ্চিত করেন যে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...