ছবি; ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন
অনলাইন নিউজ ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়। তিনি সোমবার নিজ কর্মস্থলে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জানা গেছে, ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।
তাঁর বাবার বাড়ি রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি।
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার(১৪ জানুয়ারি) সকাল সাতটায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইউএনও ফেরদৌস আরা। তাঁর পরিবারের সাথে কথা বলে জানা গেছে তার দাফনকার্য শ্বশুরবাড়ি দাউদকান্দিতে সম্পন্ন করা হবে।