শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ আটক-১

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, মাদক ও সন্ত্রাস দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী পাকা সড়কে একটি সন্দেহভাজন সিএনজি চালিত অটোরিক্সা চেকপোস্টে থামানো হয়। এ সময় অটোরিক্সার চালক সাইফুল ইসলাম (২১) কে আটক করা হয়। পরে তার দেখানো মতে অটোরিক্সার পেছনের যাত্রী আসনের মালামাল রাখার অংশ থেকে একটি পুরাতন কার্টনের ভেতর লুকানো ইয়াবার বড় চালান উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত কার্টনের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি বায়ুরোধক নীল জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট থাকায় মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস।
এ সময় অভিযানে আরও উদ্ধার করা হয় একটি বাটন মোবাইল ফোন, এক হাজার টাকা নগদ অর্থ এবং ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটি।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকার নাজির হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...