শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

নারায়ণগঞ্জে মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের কম্বল বিতরণ ডিসি রায়হান কবির

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জে কনকনে শীতের তীব্রতা মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ডিসি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের তিনটি এতিমখানা মাদ্রাসায় এ কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক(ডিসি) রায়হান কবির কম্বল বিতরণের শেষে বলেন, “শীতের প্রকোপ এবার অনেক বেশি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। আজ আমরা মাদ্রাসার ছাত্র এতিমখানার বাচ্চাদের মাঝে কম্বল তুলে দিচ্ছি, যাতে তাদের শীতের জন্য পূর্বপ্রস্তুতি থাকে।”

এসময় ফতুল্লার জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও এতিমখানা, এবং ভূঁইগড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...