শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

গাইবান্ধায় ক্ষমতার পালাবদলে লাপাত্তা চেয়ারম্যান, ইউনিয়ন জুড়ে সেবা অচল

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এখন নীরবতা। অফিসের দরজায় ঝুলছে তালা। জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ—কোনো সেবাই এখন পাওয়া যাচ্ছে না। এর একমাত্র কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডলের দীর্ঘদিনের অনুপস্থিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এই চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। পুলিশের হাতে কয়েকদফা গ্রেপ্তার হওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদে আসা বন্ধ করে দিয়েছেন। ২০২৪ সালের অক্টোবর মাস থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন না। ফলে প্রায় ৫০ হাজার মানুষের এই ইউনিয়নের সার্বিক প্রশাসনিক কার্যক্রম এখন সম্পূর্ণ বিঘ্নিত।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে প্রতিদিনই দলবেঁধে মানুষ আসছেন নানা জরুরি সনদ ও সেবা নিতে। উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেন এক মাস ধরে জন্ম নিবন্ধনের জন্য প্রতিদিন আসছেন, আর প্রতিদিনই খালি হাতে ফিরে যাচ্ছেন। মথুরাপুরের পারভীন বেগম, মমতা বেগম কিংবা সিংহডাংগার বৃদ্ধ আলম মিয়ার অবস্থাও একই। শুধুমাত্র চেয়ারম্যানের একটি স্বাক্ষরের জন্য তাদের দিনের পর দিন এই ভ্রমণ করতে হচ্ছে।
ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ রহমানের ভাষায়, চেয়ারম্যানের এই দীর্ঘ অনুপস্থিতিতে গ্রাম আদালত, মাসিক সভাসহ সব নিয়মিত কার্যক্রমই মুখ থুবড়ে পড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। নাম প্রকাশ না করে এক ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে শুরু থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তিনি পরিষদে আসা বন্ধ করে দিয়েছেন, এমনকি ফোনও অনেক সময় বন্ধ রাখেন।
চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল টেলিফোনে স্বীকার করেন, ‘সময়টা ভালো না’। তিনি অভিযোগ করেন, কয়েকজন মেম্বার তার বিরুদ্ধে লেগেছে এবং সময় হলে সবকিছুর জবাব দেবেন। তবে তার এই ‘সময়ের অপেক্ষা’র মধ্যেই সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি তারা জানতে পেরেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদারকি চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...