শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা 

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ আটক-১

স্টাফ রিপোর্টার।।

 

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ১জনকে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার একটি দোতলা ভবনে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বলে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। এসময় একজনকে আটক করা হয়।
জানা গেছে,  আটককৃত ব্যক্তি নাম মনির হোসেন ওরফে ফাইটার মনির (৪০) তিনি নগরীর মাসদাইর এলাকার বাসিন্দা, সাইদুর রহমানের ছেলে।মাদক বিক্রেতা মনির একজন পেশাদার চিহ্নিত সন্ত্রাসী জাহিদ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী বলেও জানিয়েছে পুলিশ।

অভিযানে জব্দ করা হয় ২টি স্টিলের তৈরি বড় ছুরি, ১টি রাম দা, ৩টি দা, ১টি ডেগার, ১টি সামুরাই (ধারালো অস্ত্র), ৮টি ছোট-বড় ছুরি, ২টি চাপাতি, ১টি করাত, লোহা কাটার ও হাতুড়ি এবং ৩টি পাইপ।এছাড়া, গ্রেপ্তার ব্যক্তির ঘর থেকে একটি কম্পিউটারের সিপিইউ, ২টি মনিটর, ২৪ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার যন্ত্রও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। আটক মনিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।তার বিরুদ্ধে মাদক বিক্রি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ইতোপূর্বেও একাধিক  মামলা রয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গাজী শামীম।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...