ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিশ হাজার পিস ইয়াবাসহ আটক-৩ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্যকে পিটিয়ে হত্যা ব্যবসায়ীর কোটি টাকা চুরির ঘটনায় চালকসহ গ্রেপ্তার-৩, উদ্ধার ৯৭ লাখ টাকা রাজধানীতে দোকানে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি,আটক-১ সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআইকে পিটিয়ে হত্যা চট্রগ্রামে হিজড়াদের ‘গুরুমা’ খ্যাত মৌসুমীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পাইপগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার সাভারে সাত বছরের মাদরাসাছাত্রকে ছয়মাস বলাৎকার, শিক্ষকসহ গ্রেপ্তার-৫ নারায়ণগঞ্জে হকারমার্কেট গলি থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ অর্ধগলিত তিনজনের মরদেহ উদ্ধার  টেকনাফ থেকে ভারতে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার রূপগঞ্জে দুই সন্ত্রাসী গ্রুপের মহড়ায় সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার-৪ মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬ যুবক কারাগারে টেকনাফে পর্যটকবাহী চাঁন্দের গাড়িতে ৪ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমানের যোগদান ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দখলমুক্ত করা হলো অবৈধ স্থাপনা ও বিলবোর্ড কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস একাদশে ভর্তির আবেদন শুরু আজ, পছন্দক্রমে সর্বোচ্চ ১০টি কলেজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর বিটিভির চিরচেনা সেই লাল-সবুজের লোগো হঠাৎ পরিবর্তনের উদ্যোগ নতুন নিয়মে জমির নামজারি করতে যেসব কাগজপত্র লাগবে এসএসসি’র নির্বাচনী পরীক্ষা ১৫ অক্টোবর থেকে, ফরম পূরণ ১৬ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ পুলিশের কড়া নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পুলিশের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল: ভাতা দেওয়া শুরু হবে ২০২৮ সালে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে চিড়িয়াখানা দর্শন, চট্টগ্রামের ডিসি জাহিদুলের ব্যতিক্রমী উদ্যোগ সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নতুন বার্তা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫০ লিটার দেশীয় মদসহ আটক-১ পাবনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত নারায়ণগঞ্জে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল নারায়ণগঞ্জে থানা হাজতে ’জয় বাংলা’ স্লোগানের ভিডিও রেকর্ড, ২ পুলিশ প্রত্যাহার গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ’লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার রাজধানীতে হঠাৎ সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ-৩ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ-২ কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২’শ লিটার দেশীয় মদসহ আটক-১ টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু নারায়ণগঞ্জে ‘আফগানি বেশে’ খেলনা বন্দুক হাতে জনমনে আতংক সৃষ্টিকারী ২ তরুণ শ্রীঘরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ, জনমনে ক্ষোভ নাটকীয়তা শেষে মাগুরায় কর্মরত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া বিএনপি নেতা নয়ন গ্রেপ্তার পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে অভিযান অনুমোদনহীন ডবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর মেহেরপুরে ‘বই’ দেখে পরীক্ষা দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার যানজটে নাজেহাল ফেসবুকে এআই ‘চোর-পুলিশ’ ছবিতে সয়লাব, ব্যক্তিগত তথ্য নিয়ে ঝুঁকি বাড়ছে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জের সার্বিক দায়িত্ব পেলেন এক হুইপ দুই মন্ত্রী কক্সবাজারে র‍্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবা ও ব্যবহৃত পিকআপসহ গ্রেপ্তার-২ বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ পুরো দেশ অবৈধ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা: বিএফআইইউ চীনা প্রতিষ্ঠান থেকে ২৫ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে সরকার আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা সিইসির না’গঞ্জ সদর ইউএনও’র প্রচেষ্টায় দখলমুক্ত তিন কোটি টাকা মূল্যমানের সরকারি সম্পত্তি ট্রাইব্যুনালে হাজিরা দিলেন না’গঞ্জের সাবেক মন্ত্রী গাজী ও কাউন্সিলর মতি নারায়ণগঞ্জের পূর্ণ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর, প্রতারণার মামলার সাজায় কারাগারে বিদিশা নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ হাজার ইয়াবা জব্দ সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার যে কারনে গ্রেপ্তার হলেন বিদিশা  নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: এবার ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন  টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-২৪ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণে আইস ও ইয়াবাসহ আটক-১ রংপুরে একই পরিবারের ৪ জন খুন: দুই আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার সম্পন্ন নারায়ণগঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও  রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩ না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত

খালেদা জিয়া বাংলার মানুষের মনে-প্রাণে আজীবন গাঁথা থাকবেন: স্মরণ সভায় মাসুদুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ৩ বারের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।

তিনি এড. আবুল কালামকে ‘আমাদের অভিভাবক’ বলে উল্লেখ করে বলেন, দল থেকে আসনটিতে তাকে চুড়ান্ত মনোনীত করা হয়েছে। সবাই মিলে এ আসনে কাজ করতে হবে এবং ধানের শীষ ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে শহরের বরফকল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনে তিনি এ সব কথা বলেন।

মাসুদুজ্জামান বলেন, চুড়ান্ত “নমিনেশন ঘোষণার পরে আপনাদের সাথে ব্যাপকভাবে এই প্রথম দেখা হলো। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আপনারা সবসময় মনে রাখবেন। যে আমরা আগেও বলেছি মার্কা যার আমরা তার। আপনারা কখনই মন ছোট করবেন না। যারা আমাকে পছন্দ করেন, এই যাত্রায় এই পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছেন এবং আপনারা ব্যথিত হয়েছেন, আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা কেঁদেছেন, আপনারা আপনাদের আবেগ অনুভূতি জানিয়েছেন। পাশাপাশি আমিও কষ্ট পেয়েছি কিন্তু ওই যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের দিকে তাকাবো, দলের দিকে তাকাবো, ব্যক্তির দিকে না।”

“আমাদের এই আসনে (নারায়ণগঞ্জ-৫) আমাদের অভিভাবক, আমাদের মুরুব্বি সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করবো। ইনশাআল্লাহ”।

এ সময় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসনের স্মৃতিচারণ করে বলেন, “গত ৩০ তারিখে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয়েছে। উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা কোটি কোটি ভক্ত, অনুসারী, সাধারণ মানুষ বহু বৎসর যাবৎ তার জন্য দোয়া করেছি। উনি অসুস্থ ছিলেন এবং আমাদেরই দোয়ায় এবং এই দেশের মানুষেরই দোয়ায় উনি এ পর্যন্ত জীবিত ছিলেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, আমাদের কথা উনি অনেক শুনেছেন। আর নাহলে গত ফ্যাসিস্ট সরকার ওনার সাথে যা করেছিলেন উনাকে হয়তো অনেক আগেই চলে যেতে হতো। কিন্তু শুধুমাত্র বাংলার মানুষের দোয়ায় উনি বেঁচে ছিলেন আমাদের মাঝে।”খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মনে-প্রাণে আজীবন গাঁথা থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের উদ্দেশ্যে মাসুদুজ্জামান বলেন, “আপনারা যারা তরুণ প্রজন্মের মানুষ আছেন, আপনাদের কিছু ইতিহাস জানা দরকার। উনি পরপর তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই ছিলেন না, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন। সেখানেও তার একটা জীবন ছিল। সেই শিশু বাচ্চাদেরকে নিয়ে স্বামী হারিয়েছেন। অত্যন্ত কষ্টের জীবনযাপন উনি করেছেন। আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত ধনী বা সেই ধরনের জীবন যাপন করেননি। সেই অর্থবিত্ত-বৈভব তার কখনো ছিল না। সে সেই দুইটা সন্তানকে মানুষ করার জন্য তার যেই পরিশ্রম গিয়েছে সেটাও একটা যুদ্ধ ছিল। এবং শেষ পর্যন্ত যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চালানো যাচ্ছিল না, দিনে দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল, প্রেসিডেন্ট সাত্তার সাহেবের সময় থেকে, ওই সময়ে সারা দেশব্যাপী যত জাতীয়তাবাদী লোক আছে সবাই মিলে তাকে ধরেছিলেন।এ বিএনপি নেতা আরও বলেন, দলের নেতা-কর্মীদের অনুরোধে বিএনপির হাল ধরেছিলেন খালেদা জিয়া।

তিনি বলেন, “বাংলাকে বাঁচাতে সেই সময় সংসার ছেড়ে আমাদের দায়িত্ব নেন। শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন কারো বিরোধিতা করেননি। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের যারা নেতৃবৃন্দ ছিল, নেত্রী ছিল, তারা তাকে কত রকমভাবে, কথায়, আইনের মার-প্যাচে জেল খাটিয়ে, বিভিন্নভাবে তার জীবন বিভীষিকাময় করে দিয়েছিল। কিন্তু উনি একটি উচ্চারণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বলেন নাই। এই ১৭ বৎসর পরে যখন ৫ আগস্টের পরে পরিস্থিতি বদলে যায়, তখন তার কাছে অনেকেই এই ব্যাপারে জানতেও চেয়েছিল। কথাও বলতে চেয়েছিল। কিন্তু উনি একটি কথা কারো বিরুদ্ধে বলেন নাই। এত বড় মনের মানুষ ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন মাসুদুজ্জামান।
দলের ঘোষিত ৩১ দফা কার্যক্রম বাস্তবায়নে নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করবো। তিনি বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান। আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে আগামী দিনে তার সেই সরকারকে সহযোগিতা করবো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ।

প্রসঙ্গ উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন মাসুদুজ্জামান মাসুদ। পেয়েছিলেন বিএনপির মনোনয়নও। কিন্তু পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞ এবং তাদের কাছে ক্ষমাপ্রার্থী। কারণ ওনারা ওনাদের সর্বোচ্চ দিয়ে আমাকে এই জায়গাটা পাইয়ে দিয়েছিল। পরে আমি এই জায়গাটা থেকে সরে যাই ব্যক্তিগত কারণে। আবার আপনাদের কারণেই, এই নেতাকর্মীদের কারণেই আমার নিজের ইচ্ছাকে মাটি দিয়ে আমি আবার আপনাদের কাছে আসি এবং দলের নির্দেশে আবার আমি এই জায়গাটা ফিরে আসি। কিন্তু আমাকে আবার মনে করা হইছে যে, হয়তো এ রকম আবারও যদি কিছু হয় সেই কারণে হয়তো দল ভিন্ন বিবেচনা করেছে।
“আমি সবসময়ই জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মানুষ। আমরা আপনাদের পাশে আছি, এই দলের পাশে আছি। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। যখন যেভাবে আমাকে আপনারা বলবেন, যৌক্তিক যেকোনো কাজে আমি আপনাদের পাশে থাকবো।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

খালেদা জিয়া বাংলার মানুষের মনে-প্রাণে আজীবন গাঁথা থাকবেন: স্মরণ সভায় মাসুদুজ্জামান

আপডেট সময়- ০৫:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬