শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

কক্সবাজারে ছয় লাখ ত্রিশ হাজার ইয়াবা ও দশ কেজি হিরোইনসহ আটক-২

কক্সবাজার(চট্টগ্রাম) প্রতিনিধি।।

কক্সবাজার সদর থানাধীন উত্তর নুনিয়ারছড়ার প্যারাবন সংলগ্ন সমুদ্রতট থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্যসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়ার বাসিন্দা মোঃ ইসমাইল (৪৩) ও উখিয়ার পালংখালীর বাসিন্দা নজরুল ইসলাম (৪২)। র‍্যাব জানায়, তারা পার্শ্ববর্তী দেশ থেকে সমুদ্রপথে মাদক পাচারের অন্যতম হোতা।
র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উত্তর নুনিয়ারছড়া এলাকার প্যারাবন সংলগ্ন সমুদ্রতটে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে সমুদ্রতটের বালির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হিরোইন সদৃশ্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র মাছ ধরার ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে মাদক এনে কক্সবাজারের বিভিন্ন স্থানে গোপনে মজুদ ও সরবরাহ করে আসছিল। এই মাদক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে যুব সমাজকে অপরাধমুখী করে তুলছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। ২০২৫ সালে র‍্যাব-১৫ মাদকবিরোধী অভিযানে ৫৮ লাখ ১৭ হাজার ২৮৪ পিস ইয়াবা উদ্ধার করে। চলতি বছরের জানুয়ারিতে এর আগেও পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
মোঃ ইসমাইল (৪৩), পিতা মৃত হোসেন আহমেদ, সাং চরণদ্বীপ, ওয়ার্ড-০৮, থানা চকরিয়া, জেলা কক্সবাজার।
নজরুল ইসলাম (৪২), পিতা—মৃত সাবের আহমেদ, সাং ক্যাংখালী, ওয়ার্ড-০৪ পালংখালী, থানা উখিয়া, জেলা কক্সবাজার।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...