শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

না’গঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর জেলা প্রশাসন: ডিসি মঞ্জুরুল হাফিজ

অনুমোদনহীন অনলাইনের সাংবাদিককে পর্যক্ষেণ কার্ড না দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ! 

আড়াঁইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হাফিজ স্পষ্ট করেই হুশিয়ারি করে বলেছেন,আসন্ন আড়াইহাজার পৌরসভার  নির্বাচনে কমিশন ও জনগণকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বন্ধপরিকর জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি কিছুতেই বরদাস্ত করা হবে না। কেউ যদি কোন ধরনের অনিয়ম করার চেষ্টা করে তাহলে তাকে সরাসরি জেলহাজতে পাঠানো হবে বলে হুশিয়ারি করেন ডিসি মঞ্জুরুল হাফিজ।

ডিসি আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য  সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে সুনিশ্চিত করেন। আড়াইহাজার পৌরসভা নির্বাচন হবে একটি নারায়ণগঞ্জের মডেল নির্বাচন। কোন অনিয়ম ছাড় দেওয়া হবে না।

বুধবার (৭ জুন) বিকেলে আড়াইহাজার পৌরসভার সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) , র‌্যাব-১১ এর পুলিশ সুপার মাহমুদ, বিজিপির প্রতিনিধি রাহুল আসাদ, আড়াইহাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ এমদাদুল ইসলাম প্রমুখ।

জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার থেকে বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশ নিষেধ। রেজিষ্ট্রেশন বিহীন কোন মোটরসাইকেল দেখলেই আটকের নির্দেশ দেন তিনি। এছাড়াও অনুমোদনহীন কোনো অনলাইন সাংবাদিককে পর্যক্ষেণ কার্ড না দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আগামী ১২ জুন মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...