সর্বশেষ:-
আ’লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশকে গাছের সঙ্গে বেঁধে পেটালো জনতা
অনলাইন নিউজ ডেস্ক।। বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আবদুল বাকীর বাড়িতে গুলি রেখে চাঁদা দাবির অভিযোগে রুহুল আমিন নামে এক পুলিশ সদস্যকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে বিক্ষুদ্ধ জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর শাহ্পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা
আজ ব্যাংক হলিডে, ব্যাংক ও শেয়ারবাজারে সব লেনদেন বন্ধ
ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। আজ ব্যাংক হলিডে। এ উপলক্ষ্যে আজ দেশের ব্যাংকগুলোতে সকল ধরনের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব অফিসে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলবে। বাংলাদেশ ব্যাংকের
গাইবান্ধায় এইচএসসি পরীক্ষার ১ম দিনে ১২ জন বহিষ্কার, ৪২৯ অনুপস্থিত
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।। সারাদেশের মতো গাইবান্ধাতেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শুরুর দিনেই নকল ও অনিয়মের অভিযোগে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রথম দিনে ৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ৮
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা,পরীক্ষার্থীদের মানতে হবে বিশেষ গাইডলাইন
অনলাইন নিউজ ডেস্ক।। এইচএসসি সমমান পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন বৃহস্পতিবার থেকে। এবার সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। সব বোর্ডের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। সময়সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন সাধারণ ৯টি শিক্ষা
দেশজুড়ে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস
অনলাইন নিউজ ডেস্ক।। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, রংপুর,
গাইবান্ধায় সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দিয়ে চাকরি হারালেন ইমাম
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চিকনী সরকার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. হামিদুল ইসলাম সুদ, ঘুষ ও জুলুমের বিরুদ্ধে স্পষ্ট বয়ান দেওয়ায় মুসল্লিদের একাংশের অসন্তোষের শিকার হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রায় চার বছর ধরে মসজিদটিতে ইমামতি করলেও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান তাকে চরম মূল্য দিতে হয়েছে। গত বছর জুলাই মাসে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামী জুলাই মাসে
বিশেষ প্রতিবেদক।। এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান। তিনি বলেন, “পরীক্ষা শেষ হওয়ার
সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
অনলাইন নিউজ ডেস্ক।। সন্ধ্যার মধ্যে দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার(৫ জুন) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো
বিয়ের প্রলোভনে নাবালিকা অপহরণ, ধর্মান্তরের চেষ্টা
গাইবান্ধায় ১৪ বছরের স্কুলছাত্রী তুলিকে অপহরণ, মায়ের কান্নায় থরথর গ্রাম..! ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের মর্মস্পর্শী ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। রাখালবুরুজ ইউনিয়নের পশ্চিম কাজীপাড়া গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তুলি রানী সরকারকে শনিবার (৩১ মে) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণ করা হয়
শহীদ মিনারে বর্বরোচিত হামলা: গোবিন্দগঞ্জে ক্ষোভের আগুন
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় শহীদ মিনারের সীমানা প্রাচীর ও গ্রিলের গেট ভাঙচুরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। বুধবার (২৮ মে) দিনে স্থানীয়রা ধ্বংসলীলা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯০-এর দশকে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব ও গোহাটি চত্বরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতৃত্বের দাবির পরিপ্রেক্ষিতে
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ









































































































































