শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক না’গঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক মাহবুবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নামফলকে স্ত্রীর নাম থাকায়, স্থাপনা উদ্বোধন না করেই ফিরলেন বিভাগীয় কমিশনার মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই মিস ইসরায়েলকে দুয়োধ্বনি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক না’গঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক মাহবুবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নামফলকে স্ত্রীর নাম থাকায়, স্থাপনা উদ্বোধন না করেই ফিরলেন বিভাগীয় কমিশনার মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই মিস ইসরায়েলকে দুয়োধ্বনি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১

স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি

সংগৃহীত ছবি

অনলাইন নিউজ ডেস্ক।।

 

দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো রমজান বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তা স্থগিত হয়ে গেছে। এর ফলে স্কুলে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকেই।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত হয়ে যাওয়ায় স্কুলের ক্লাস কার্যক্রম যথাযথভাবে চলবে। ৭ মার্চ পর্যন্ত ক্লাস হবে। ৮ মার্চ থেকে স্কুলে ঈদের ছুটি শুরু হবে।’

এর আগে গত রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদরাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...