শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক না’গঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক মাহবুবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নামফলকে স্ত্রীর নাম থাকায়, স্থাপনা উদ্বোধন না করেই ফিরলেন বিভাগীয় কমিশনার মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই মিস ইসরায়েলকে দুয়োধ্বনি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক না’গঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক মাহবুবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নামফলকে স্ত্রীর নাম থাকায়, স্থাপনা উদ্বোধন না করেই ফিরলেন বিভাগীয় কমিশনার মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই মিস ইসরায়েলকে দুয়োধ্বনি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১

কোন তোয়াক্কা ছাড়াই বহাল তবিয়তে এডি মাহবুব, ঘুষের রাজত্বে খুটির জোর কোথায়?

না’গঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক মাহবুবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

 

নারায়ণগঞ্জ বিআরটিএতে সহকারী পরিচালক( ইঞ্জি:) মাহবুবুর রহমান সিন্ডিকেটের মাধ্যম ছাড়া স্বাক্ষর হচ্ছে না গাড়ির কোন কাগজ পত্র। জেলায় দুর্নীতির প্রসঙ্গ এলে যে-সব প্রতিষ্ঠানের নাম উঠে আসে সেগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সরকারি এই প্রতিষ্ঠানের সবচেয়ে নিম্নপদ থেকে শুরু করে সর্বোচ্চ পদধারীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।আর দালালের দৌরাত্ম্য তো আছেই।

বিআরটিএ (BRTA)-এর রুট পারমিট হলো একটি সরকারি অনুমতিপত্র যা বাস, মিনিবাস, ট্রাকের মতো বাণিজ্যিক যানবাহনগুলোকে নির্দিষ্ট রুটে যাত্রী বা মালামাল পরিবহনের বৈধতা দেয়, এর কাজ হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক যানবাহনের রুট, ফিটনেস এবং মালিকানা যাচাই করে পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা রক্ষা করা।

এসকল নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অবৈধ কে বৈধতা দিচ্ছে সহকারী পরিচালক  ইঞ্জি: মাহবুবুর রহমান। নারায়ণগঞ্জ বিআরটিএ তে ঘুষ আর দালাল সিন্ডিকেটের মাধ্যম ছাড়া মিলছে না কোন সেবা, এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন জেলার সহকারী পরিচালক( এডি) মাহবুবুর রহমান নিজেই।  তার নির্ধারিত দালালরা তাকে গ্রীন সিগন্যাল দিলেই স্বাক্ষর করছেন ফাইলে এতে করে প্রতিদিন অবৈধভাবে কামিয়ে নিচ্ছে মোটা অংকের ঘুষের টাকা।

সহকারী পরিচালক মাহবুবুর রহমান দালাল সিন্ডিকেটের মধ্যে অন্যতম রয়েছে কয়েকজন এছাড়াও দুজন পরিদর্শক তো রয়েছেন তার দোসর হিসেবে।, এদের মাধ্যমেই প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন সহকারী পরিচালক(এডিট) ইঞ্জি: মাহবুবুর রহমান।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় রুট পারমিট ফিটনেসসহ সকল ধরনের কাজ দালালরা নিয়ম বহির্ভূত ও অবৈধ কে বৈধতা দিতেই হাতে গাড়ির কাগজপত্র নিয়ে ভিতরে প্রবেশ করে এবং নিজেদের হাতেই গাড়ির কাগজপত্রে সিল মারেন পরে তা নিয়ে এডি মাহবুবুর টেবিলে দেন তিনি প্রতিটি ফাইল স্বাক্ষর করেন।

আর এডি মাহবুবুর রহমানের দালাল সিন্ডিকেটের মাধ্যম ছাড়া রুট পারমিট, ফিটনেস সহ যেসকল কাজ করাতে চান তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এমন অভিযোগ সেবা নিতে আসা ভুক্তভোগীদের।

নারায়ণগঞ্জ বিআরটিএতে সেবা নিতে আসা এক ভুক্তভোগী বলেন যতক্ষণ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিআরটিএর মধ্যে থাকেন ততক্ষণ দালালরা ভিতরে প্রবেশ করেনা নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে গেলেই মাহবুবুর রহমান গংরা ডেকে নেয় তাদের সিন্ডিকেট দের।

বিকাল পাঁচটার পর থেকেই রাত ৮ টা পর্যন্ত এইসব অবৈধ গাড়ির কাগজপত্র বৈধ করে দেন এই সহকারী পরিচালক মাহবুবুর রহমানসহ আরো অনেক কর্মকর্তা।

চাকরির সুবাদে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই নিউজের প্রতিবেদককে বলেন আমি নিজেই বেশ কিছুদিন আগে রুট পারমিট শাখায় যাই আমার নিকটত্ব আত্মীয় একটি গাড়ির ফিটনেস করানোর জন্য সেখানে আমাকেও হয়রানি করে আমার চোখের সামনেই দালালরা যে সকল গাড়ির কাগজপত্র নিয়ে আসছে সেগুলো কোন কিছু যাচাই-বাছাই না করেই স্বাক্ষর করে দিচ্ছে আর দালালরা তা নিজ হাতেই ছিল মারছে।

তিনি আরো বলেন এগুলো দেখে আমি প্রতিবাদ করি এবং বলি যে আমার কাছ থেকে টাকা নিতে পারছেন না বলেই আমাকে এভাবে ঘুরানো হচ্ছে।
এ সকল বিষয়ে সহকারী পরিচালক (ইঞ্জি:)  মাহবুবুর রহমান সাহেব এর কাছে সত্যতা জানতে চাইলে তিনি সবকিছু অস্বীকার করে উড়িয়ে দেন, কোন ধরনের তোয়াক্কা না করে এবং তিনি বলেন আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে চাই না। যা মন চায় লিখে দেন।

অনুসন্ধানী প্রতিবেদনের ধারাবাহিক পর্ব জানতে চোখ রাখুন…….