শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

গাইবান্ধায় সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দিয়ে চাকরি হারালেন ইমাম

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চিকনী সরকার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. হামিদুল ইসলাম সুদ, ঘুষ ও জুলুমের বিরুদ্ধে স্পষ্ট বয়ান দেওয়ায় মুসল্লিদের একাংশের অসন্তোষের শিকার হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রায় চার বছর ধরে মসজিদটিতে ইমামতি করলেও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান তাকে চরম মূল্য দিতে হয়েছে।
গত বছর জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তার বয়ান কিছু মুসল্লির রোষের কারণ হয়। তাকে অবমাননাকর ভাষায় গালি দেওয়া হয় এবং পরবর্তীতে সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় তার বিরুদ্ধে চাপ বাড়তে থাকে। মসজিদ পরিচালনাকারীদের একাংশ তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করে। গত রমজানে তাকে তারাবির নামাজ পড়াতে বাধা দেওয়া হয়, এমনকি মসজিদের নাম পরিবর্তন করে চিকনী উত্তরপাড়া জামে মসজিদ রাখা হয়।
ইমাম হামিদুল ইসলামের পক্ষে কথা বলায় স্থানীয় এক মুসল্লিকেও সামাজিকভাবে বাধ্য করা হয় সমাজ ছাড়তে। শেষ পর্যন্ত চাপ সহ্য করতে না পেরে ইমাম পদত্যাগ করেন। তিনি বলেন, “ধর্মের সত্য কথা বলার কারণে আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো।”
মসজিদ পরিচালনা কমিটির এক সদস্য ঘটনা স্বীকার করে বলেছেন, ইমামকে গালি দেওয়ার ঘটনা সত্য, তবে বিষয়টি আর না বাড়ানোই ভালো।
অন্যদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাটিকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন, তিনি বিষয়টি লোকমুখে শুনলেও আনুষ্ঠানিকভাবে তার কাছে উঠে আসেনি বলে জানিয়েছেন
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...