সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, নির্বাচন, পূর্বাভাস, ফতুল্লা, বাংলাদেশ, রাজনীতি
অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকবো: মোহাম্মদ আলী
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা।।
আপনারা সবাই পরিবার নিয়ে ভোট দিবেন। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকবো। গত ৫০ বছর যাবৎ আমি আপনাদের পাশে রয়েছি। আমার ছবিটা দেখলে মনে হয় না কেউ আমাকে ফিরিয়ে দিবে। প্রতিটা ঘরে ঘরেই আমার পছন্দের মানুষ রয়েছে। এ-ই এলাকা থেকে হাতী মার্কা সবচেয়ে বেশী ভোট পাবে।
সোমবার (২ ফেব্রুয়ারী) দিনব্যাপী আলীরটেক ইউনিয়নে পথসভার প্রচারণা গিয়ে গঞ্জকুমারিয়া শাহ আলী বাজারে উঠান বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের রিপাবলিকান দলের হাতী প্রতীকে এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এ-সব কথা বলেছেন। এর আগে তিনি ডিক্রিরচর ঘাট থেকে পুরাতন গোগনগর এলাকা ঘুরে কুড়ের পাড় দিয়ে শাহ আলী বাজার হয়ে আলীরটেক বক্তব্য রেখে মুক্তারকান্দি সমাপ্তি ঘোষণা করেন।
তিনি আরও বলেন- যার যার ভোট তারা দিবে, এটা নিয়ে কারও আপত্তি থাকার কথা না। সুষ্ঠ নির্বাচন করার জন্য সবার ভোট প্রয়োগ করতে হবে। আমি এবার আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এালাকায় পথসভায় গিয়ে শুনলাম কেউ কেউ আমার হাতী মার্কার লোকদের হুমকি-ধমকি দিচ্ছে। আমিও বিএনপি’র কর্মী, আমি ভয় পাবার লোক না। আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না। কারও চোখ রাঙ্গানীতে ভয় পাবো না, রাঙ্গানীর উপর রাঙ্গানী রয়েছে।
ও-ই পথসভায় এ সময় আরও উপস্থিত ছিলেন- ত্রিধারা প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আক্তারুজ্জামান, মোঃ রহমত উল্লাহ, আব্দুল হাকিম, মোহাম্মদ আলী, নোয়াব মোল্লা, আল আমিন ইকবাল, আবুল হোসেন প্রমূখ।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































