শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড

ছবি; পিবিআই

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ (৩০) রূপগঞ্জ উপজেলার মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। একই মামলায় তার সহোদর  ভাই মাহফুজুর রহমান (২৬) কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মাহফুজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম)।

জানা গেছে, নিহত ব্যবসায়ী হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে এবং ভুলতা নূর ম্যানশন মার্কেটের “হাসান এন্টারপ্রাইজ” নামের মোটর পার্টস দোকানের মালিক ছিলেন।

 

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, রায়ের বিষয়ে জানান, দায়ের করা হত্যার ঘটনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মাহফুজুর রহমানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি মামুন মিয়া (২৩) অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালের ৪ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন। এর ১০ দিন পর, ১৪ এপ্রিল, তাঁর স্ত্রী রোকসানা বেগম রূপগঞ্জ থানায় রফিকুল ইসলাম সবুজ, মাহফুজুর রহমান, মামুন মিয়া ও তাদের বাবা ইয়াকুব মোল্লার বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।
পিবিআই পুলিশ সুপার(এসপি) জানায়, গ্রেপ্তারের পর মামলার এজাহারভুক্ত আসামী রফিকুল ইসলাম সবুজ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দী করে একটি ড্রামের ভেতরে রাখা হয়। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্য ড্রামটি সিমেন্ট দিয়ে ঢালাই করে একটি মাছের খামারের পানিতে ফেলে দেওয়া হয়।
পিবিআই ছায়া তদন্ত ও তথ্য প্রযুক্তি সহায়তা
নিখোঁজের প্রায় তিন মাস পর গোপন তথ্য ও আসামীর শিকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রূপগঞ্জ উপজেলার কেশবপুর এলাকায় একটি মাছের খামারের পানিতে ড্রামের ভেতর থেকে হেকমত আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) সম্পূরক অভিযোগপত্র  হত্যার মোটিভ তথ্য উপাত্ত দাখিল করলে বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

দীর্ঘদিন বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণ ও আসামির দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ আদালত রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মাহফুজুর রহমানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিজ্ঞ আদালত রায় ঘোষণা সময় বলেন “অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে এক নিরীহ ব্যবসায়ীকে হত্যা করেছে, যা সমাজে ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে।”রায়ের পর বিজ্ঞ আদালত অপর পলাতক আসামি রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই রায়ের মাধ্যমে প্রায় ছয় বছর আগের ঘটে যাওয়া আলোচিত হেকমত আলী হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলো।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...