শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

না’গঞ্জে সম্মিলিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এড.আবুল কালাম।
শনিবার (৭ ফেব্রুয়ারী) রাতে নগরীর নিতাইগঞ্জ এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সাবেক ট্রাস্টি শ্রী পরিতোষ কান্তি সাহা’র সভাপতিত্বে ও-ই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এড.আবুল কালাম।
ও-ই সময় প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম বলেন- বিগত বিশ বছর পরে আমি আবার আপনাদের সাথে এসে কথা বলতে পারছি। তার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা যারা প্রবীন আছেন, তারা আমাকে অনেকে চিনেন। বিগত সময় আমি এমপি থাকাকালীন যে উন্নয়ন করেছি, তা আপনারা দেখেছেন। কিন্তু যারা নবীন রয়েছে তারা হয়তো আমাকে চেনেন না। আপনারা যারা আছে তারা প্রবীনদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাস করবেন, আমি কিরকম মানুষ তা-হলে যানতে পারবেন।
তিনি আরও বলেন- আমি বলতে চাই আপনাদের মূল্যবান ভোটটি যোগ্য লোককে দেবেন। আমি যোগ্য, আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। আগামী ১২ তারিখে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দেবেন। আমরা এ-ই দেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান এক সাথে শান্তিতে থাকতে চাই। তাই আমি আহ্বান জানাই ১২ তারিখে আপনারা ধানের শীষে ভোট দেবেন।
শংকর সাহা ও জয় কে রায় চৌধুরী বাপ্পী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী প্রবীর কুমার সাহা। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।
ও-ই মতবিনিময় সভায় বক্তারা বলেন- এড. আবুল কালাম হচ্ছে আমাদের নিবেদিত প্রাণ। তিনি বিগত ৩ বার এ-ই নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য ছিলেন। তার সময় এ-ই আসনে অনেক উন্নয়ন হয়েছে। এছাড়া ৫ আগস্টের পরে বিএনপি’র মহানগরের প্রতিটি নেতা-কর্মী আমাদের দিন-রাত জেগে পাহাড়া দিয়েছে। তারা সবসময় আমাদের সনাতনীদের পাশে থাকে। আগামী ১২ তারিখে আমরা এ-ই নারায়ণগঞ্জের সকল সনাতনী ভাই-বোনেরা ধানের শীষে ভোট দিয়ে এড. আবুল কালাম ভাইকে বিপুল ভোটে বিজয় করবো।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. সরকার হুমায়ুন কবির, শ্রী তারাপদ আচাযর্য, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি শ্রী প্রদীপ কুমার দে, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল সহ সদর-বন্দরের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...