ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিশ হাজার পিস ইয়াবাসহ আটক-৩ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্যকে পিটিয়ে হত্যা ব্যবসায়ীর কোটি টাকা চুরির ঘটনায় চালকসহ গ্রেপ্তার-৩, উদ্ধার ৯৭ লাখ টাকা রাজধানীতে দোকানে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি,আটক-১ সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআইকে পিটিয়ে হত্যা চট্রগ্রামে হিজড়াদের ‘গুরুমা’ খ্যাত মৌসুমীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পাইপগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার সাভারে সাত বছরের মাদরাসাছাত্রকে ছয়মাস বলাৎকার, শিক্ষকসহ গ্রেপ্তার-৫ নারায়ণগঞ্জে হকারমার্কেট গলি থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ অর্ধগলিত তিনজনের মরদেহ উদ্ধার  টেকনাফ থেকে ভারতে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার রূপগঞ্জে দুই সন্ত্রাসী গ্রুপের মহড়ায় সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার-৪ মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬ যুবক কারাগারে টেকনাফে পর্যটকবাহী চাঁন্দের গাড়িতে ৪ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমানের যোগদান ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দখলমুক্ত করা হলো অবৈধ স্থাপনা ও বিলবোর্ড কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস একাদশে ভর্তির আবেদন শুরু আজ, পছন্দক্রমে সর্বোচ্চ ১০টি কলেজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর বিটিভির চিরচেনা সেই লাল-সবুজের লোগো হঠাৎ পরিবর্তনের উদ্যোগ নতুন নিয়মে জমির নামজারি করতে যেসব কাগজপত্র লাগবে এসএসসি’র নির্বাচনী পরীক্ষা ১৫ অক্টোবর থেকে, ফরম পূরণ ১৬ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ পুলিশের কড়া নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পুলিশের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল: ভাতা দেওয়া শুরু হবে ২০২৮ সালে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে চিড়িয়াখানা দর্শন, চট্টগ্রামের ডিসি জাহিদুলের ব্যতিক্রমী উদ্যোগ সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নতুন বার্তা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫০ লিটার দেশীয় মদসহ আটক-১ পাবনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত নারায়ণগঞ্জে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল নারায়ণগঞ্জে থানা হাজতে ’জয় বাংলা’ স্লোগানের ভিডিও রেকর্ড, ২ পুলিশ প্রত্যাহার গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ’লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার রাজধানীতে হঠাৎ সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ-৩ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ-২ কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২’শ লিটার দেশীয় মদসহ আটক-১ টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু নারায়ণগঞ্জে ‘আফগানি বেশে’ খেলনা বন্দুক হাতে জনমনে আতংক সৃষ্টিকারী ২ তরুণ শ্রীঘরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ, জনমনে ক্ষোভ নাটকীয়তা শেষে মাগুরায় কর্মরত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া বিএনপি নেতা নয়ন গ্রেপ্তার পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে অভিযান অনুমোদনহীন ডবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর মেহেরপুরে ‘বই’ দেখে পরীক্ষা দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার যানজটে নাজেহাল ফেসবুকে এআই ‘চোর-পুলিশ’ ছবিতে সয়লাব, ব্যক্তিগত তথ্য নিয়ে ঝুঁকি বাড়ছে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জের সার্বিক দায়িত্ব পেলেন এক হুইপ দুই মন্ত্রী কক্সবাজারে র‍্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবা ও ব্যবহৃত পিকআপসহ গ্রেপ্তার-২ বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ পুরো দেশ অবৈধ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা: বিএফআইইউ চীনা প্রতিষ্ঠান থেকে ২৫ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে সরকার আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা সিইসির না’গঞ্জ সদর ইউএনও’র প্রচেষ্টায় দখলমুক্ত তিন কোটি টাকা মূল্যমানের সরকারি সম্পত্তি ট্রাইব্যুনালে হাজিরা দিলেন না’গঞ্জের সাবেক মন্ত্রী গাজী ও কাউন্সিলর মতি নারায়ণগঞ্জের পূর্ণ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর, প্রতারণার মামলার সাজায় কারাগারে বিদিশা নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ হাজার ইয়াবা জব্দ সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার যে কারনে গ্রেপ্তার হলেন বিদিশা  নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: এবার ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন  টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-২৪ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণে আইস ও ইয়াবাসহ আটক-১ রংপুরে একই পরিবারের ৪ জন খুন: দুই আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার সম্পন্ন নারায়ণগঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও  রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩ না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত ডিএমপির তেজগাঁও ও পল্টন থানার দুই ওসি প্রত্যাহার রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, ৩০ যাত্রীকে জানালা ভেঙে উদ্ধার এই প্রথম এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক

গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ১০:৪০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী-সহ মোট ২৮ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫ আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে এই ২৮ জন প্রার্থী নির্ধারিত ভোটের এক-অষ্টমাংশেরও কম ভোট পেয়েছেন।
জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ নির্বাচনে দুইটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে প্রার্থী হয়েছিলেন। তবে উভয় আসনের মধ্যে গাইবান্ধা-৫ আসনে তিনি লাঙ্গল প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৭ ভোট পেয়ে শুধু জামানতই হারাননি, বরং চতুর্থ স্থানে নেমে যান। তার প্রাপ্ত ভোট ছিল মোট বৈধ ভোটের চেয়ে নগণ্য। জাপা মহাসচিবের এই পরাজয় দলটির জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
শুধু ব্যারিস্টার শামীম হায়দারই নন, গাইবান্ধার পাঁচটি আসনে জাপা মনোনীত সব প্রার্থীই জামানত হারিয়েছেন। দলটির মনোনীত প্রার্থীরা কেউই নিজ নিজ আসনে তৃতীয় বা চতুর্থ অবস্থানের বাইরে যেতে পারেননি। এছাড়া জেলার দুই নারী প্রার্থীও জামানত হারানো প্রার্থীদের তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন গাইবান্ধা-১ আসনের ছালমা আক্তার (কলস প্রতীক) ও গাইবান্ধা-৫ আসনের রাহেলা খাতুন (কাঁচি প্রতীক)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনী আইন অনুযায়ী কোন প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই নিয়ম অনুসারেই জেলার পাঁচটি আসনে এত বিপুল সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হলো।
আসনভিত্তিক জামানত হারানো প্রার্থীর সংখ্যা ও তাদের প্রাপ্ত ভোটের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়,
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—হাতপাখা: রমজান আলী (২০৬৪), কাঁচি: পরমানন্দ দাস (৩৯৯), প্রজাপতি: কওছর আজম হান্নু (১৭৪), কলস: ছালমা আক্তার(৩৭৮), ঢেঁকি: মোস্তফা মহসিন (২৭১৪০)।
গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—লাঙল: আব্দুর রশীদ সরকার (২১৩১০), হাতপাখা: মোহাম্মদ আব্দুল মাজেদ (২৩৬৭), কলম: শাহেদুর জাহান (১৯৭), কাস্তে: মিহির কুমার ঘোষ (২৩৮২), কাঁচি: আহসানুল হাবীব সাঈদ (৬২৯)।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জন জামানত হারিয়েছেন। তারা হলেন— লাঙল: মইনুর রাব্বী চৌধুরী (১৬৩৮), ট্রাক: সুরুজ মিয়া (১৭৯২), হাতপাখা: এটিএম আওলাদ হোসাইন (২৮৩৫), কাস্তে: আব্দুল্লাহ আদিল (৫২১), আপেল: মোছাদ্দিকুল ইসলাম (১৪৭), কলম: মনজুরুল হক (১৫৮), ঘোড়া: এস এম খাদেমুল ইসলাম খুদি (২০৪৫), ঢেঁকি: আজিজার রহমান (১১৪২)।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—লাঙল: কাজী মো. মশিউর রহমান (২৩৬০), হাতপাখা: সৈয়দ তৌহিদুর রহমান তুহিন (১৩৭৩), কোদাল: আতোয়ারুল ইসলাম (৩৬৮), মোটরসাইকেল: আব্দুর রউফ আকন্দ (১৫৫২)
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৬ জন‌ জামানত হারিয়েছেন। তারা হলেন— লাঙল: শামীম হায়দার পাটোয়ারী (৩৪২৭), হাতপাখা: আজিজুল ইসলাম কাঁচি (২২০৭), কাঁচি: রাহেলা খাতুন (২৪৯), কাস্তে: শ্রী নিরমল (৪৬৮), ঘোড়া: মেহেদী হাসান বিদ্যুৎ (৪৯৯), মোটরসাইকেল: এইচ এম গোলাম শহীদ রনজু (৮৭০৬)।
ভোটাররা অনেক প্রার্থীকেই প্রত্যাখ্যান করেছেন। সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনে সবচেয়ে বেশি ৮ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের ফলাফল চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী জামানত বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, গাইবান্ধা জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এরমধ্যে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও অনেক প্রার্থী ভোটারদের আস্থা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময়- ১০:৪০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬