শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

শহীদ মিনারে বর্বরোচিত হামলা: গোবিন্দগঞ্জে ক্ষোভের আগুন

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় শহীদ মিনারের সীমানা প্রাচীর ও গ্রিলের গেট ভাঙচুরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। বুধবার (২৮ মে) দিনে স্থানীয়রা ধ্বংসলীলা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯০-এর দশকে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব ও গোহাটি চত্বরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতৃত্বের দাবির পরিপ্রেক্ষিতে এই শহীদ মিনারটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবসসহ জাতীয় সব গুরুত্বপূর্ণ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করে আসছে।
কিন্তু মঙ্গলবার (২৭ মে) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শহীদ মিনারের সীমানা প্রাচীর ও গ্রিলের গেট ভেঙে সড়িয়ে নেয়। সকালে ধ্বংসের চিহ্ন দেখে স্থানীয়রা প্রশাসনের কাছে বিচার দাবি করেন। ঘটনাস্থলে উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান।
তারা বলেন, “মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিবিজড়িত এই মিনার ভাঙচুরকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।”
ঘটনাটি নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...