ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িসহ এসএসএফের প্রটোকল প্রস্তুত, পৌঁছেছে সংসদে কে সাংবাদিক, আর কে সাংবাদিক নন তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরী: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুলের এবার ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু: রয়টার্স নারায়ণগঞ্জে অবৈধ পরকিয়া প্রেমের বলি তরুণী সাদিয়া খুন হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি ইস্যুতে মতবিনিময় সভা রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচন: আগস্টে তফসিল, ১ম ধাপের ভোট অক্টোবরে আদালত চলাকালীন পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসিল্যান্ড হচ্ছেন কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ৪৮ ক্যান বিয়ারসহ আটক-২ ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল এক ক্লিকেই মিলবে ঢাকা জেলার সকল সেবা, ‘হ্যালো ডিসি’ অ্যাপের শুভ সূচনা জামায়াতের আলোচিত এমপির বিয়ের কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী এবার পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট ফের পুলিশ প্রশাসনে বড় রদবদল, চার ডিআইজিসহ ১৪ উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে পুলিশি পাহারার মধ্যেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দূর্বৃত্তরা কাশিমপুর মহিলা কারাগারে কয়েদি পলায়ন, জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ-ভাঙচুর, নারীসহ আহত-৮ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে পিটিয়ে হত্যা,আটক-১ বিশ্বকাপ ট্রফি নেইমারকে কেনো উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা,সতর্কীকরণ আর্জেন্টিনার হার, ‘‘বিয়েটা আর করতে হলো না: পরীমনি হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতলেন স্প্যানিশ রদ্রি বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ের রাতেই আরেক বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন  বড়লেখায় প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২ সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: না’গঞ্জে ক্রীড়া প্রতিমন্ত্রী ১০ গোলের লড়াইয়ের ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংলিশদের মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এমবাপ্পের মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২ সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজার, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ফের ভাঙা হচ্ছে, কারা ভাঙছে জানেনা প্রশাসনের কেউ এবার রাজধানীতে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা দুই মাসের নিরপরাধ শিশুর পা মুচড়ে দেওয়া অভিযুক্ত চাচি র‍্যাবের জালে দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার প্রতারণা ও জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডির জামিন নামঞ্জুর কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সুন্দরী নারী আটক মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, জনর্ভোগ চরমে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা টেকনাফে নারকোটিস’র বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী আটক ভেড়ামারার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবহেলিত মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত অণ্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়া বিএনপি কর্মী লিটু গ্রেপ্তার পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে ফের খুন, এবার ‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে যুবককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব কিলিং মিশনের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে ১৩টি এয়ারগান গুলিসহ জব্দ হলেও তালিকা অস্পষ্ট জেলা প্রশাসনের দরজা সবসময় জনগনের জন্য উন্মুক্ত, প্রতি বুধবার গণশুনানি: ডিসি ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসি আব্দুল বারীকে প্রত্যাহার চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল না’গঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এনবিআর’র নতুন চেয়ারম্যানের দায়িত্বে আহসান হাবিব নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নারায়ণগঞ্জে স্বামীকে নৃশংশভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিতি, এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এ বছরই দেশে ফিরব; ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’ জর্ডানকে ৩-১ হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা আজ থেকে বাংলাদেশিদের জন্য চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ আটক-১ মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টেকনাফে ৪৬ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩ নারায়ণগঞ্জে ফের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি-১৩০ বাধ্যতামূলক করা হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? কুষ্টিয়ায় কালী নদীতে ভাসছিল যুবকের মরদেহ  নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত-২০ মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, ফিফায় অভিযোগ নতুন পে-স্কেল: রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত কর্মীরা কী এই সুবিধা পাবেন? কুষ্টিয়ায় কর কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-৪ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের ২২ জেলা ও দায়রা জজকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি মেসির জোড়া গোল,অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ফতুল্লায় পুলিশি অভিযানে বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ্ গ্রেপ্তার না’গঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো আজ নারায়ণগঞ্জে দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন: পরিবেশ প্রতিমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে আটক: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র ঢাকা-নারায়ণগঞ্জসহ ছয় জেলায় ফের সেনা মোতায়েন আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে

সাবেক কৃষিমন্ত্রী শহীদদের সম্পদের পাহাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
স্ত্রী ও সন্তানদের নামে বাড়ি, ঢাকাসহ বিভিন্ন স্থানে আটটি অ্যাপার্টমেন্ট, মার্কেট ও বাগানবাড়িসহ কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মৌলভীবাজার-৪ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুুস শহীদ। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনভূমি দখল করে তৈরি করেছেন চা-বাগান। সেখানে সরকারি খরচে বিদ্যুতের লাইন টেনে সেচের জন্য বসিয়েছেন এক ডজনের বেশি গভীর নলকূপ। হাইল-হাওর ও বাইক্কা বিলের পাশে প্রায় ২৭ বিঘা জমিতে করেছেন মৎস্য খামার। কমলগঞ্জের কাঁঠালকান্দিতে ৮ একর পাহাড়ি জমিতে গড়ে তুলেছেন বাগানবাড়ি।
আব্দুস শহীদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে নির্মিত ভবনের নামকরণ করেছেন নিজের নামে। এ ছাড়া তার প্রভাব কাজে লাগিয়ে স্বজনরাও হয়েছেন কোটি কোটি টাকার মালিক। ইতোমধ্যে তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুদক।
হলফনামায় সম্পদের তথ্য : ২০০৮ সালে হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৬ লাখ ৮৪ হাজার ৭০৭ টাকার সম্পদ দেখান আব্দুস শহীদ।
২০২৩ সালের হলফনামায় তা হয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৯০৮ টাকা। পাঁচ বছর আগেও স্ত্রী উম্মে কুলসুমার কোনো সম্পদ ছিল না। কিন্তু ২০২৩ সালে গৃহিণী উম্মে কুলসুমার ১০০ ভরি স্বর্ণ, নগদ ৪ লাখ টাকা, বন্ড, ঋণপত্র ও শেয়ারে ১ লাখ ৩৬ হাজার এবং অকৃষি জমির পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা উল্লেখ রয়েছে।
লাউয়াছড়া সংরক্ষিত বনভূমিতে চায়ের বাগান : ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চিফ হুইপের দায়িত্ব পান আব্দুস শহীদ। বন বিভাগ সূত্র জানায়, সে সময় তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির পাশে কিছু জমি স্বল্পমূল্যে কিনে ‘সাবারি টি প্ল্যান্টেশন’ নামে একটি চা-বাগান গড়ে তোলেন। তখন অভিযোগ ওঠে ক্ষমতার অপব্যবহার করে মো. আব্দুুস শহীদ নিজের কেনা স্বল্প জমির সঙ্গে লাউয়াছড়া উদ্যানের অনেকটা দখল করে চা বাগানটিতে যুক্ত করেছেন। তিনি এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বনের জমি দখল করেছেন- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে বন বিভাগ লাউয়াছড়া বনের জমির সীমানা চিহ্নিতকরণের উদ্যোগ নেয়। তবে একাধিকবার উদ্যোগ নিয়েও অদৃশ্য কারণে বন বিভাগ লাউয়াছড়া বনের জমি পরিমাপ করতে পারেনি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃৃতি সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অনেক বছর ধরে ক্ষমতাবান সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ অবৈধভাবে লাউয়াছড়া বনের জমি দখলে রেখেছেন। পতিত আওয়ামী লীগ সরকারের সবখানেই তার একচ্ছত্র প্রভাব বিদ্যমান ছিল। সে কারণে ২০১৮ সাল থেকে বন বিভাগ একাধিকবার উদ্যোগ নিয়েও বনের জমি উদ্ধার করতে পারেনি।’ ওই কর্মকর্তা আরও বলেন, ২০১৮ সালে প্রশাসনের সহযোগিতায় পরিমাপ শুরুর পর বন বিভাগ এ প্রক্রিয়া থেকে সরে আসতে বাধ্য হয়। সে সময়ে লাউয়াছড়া বনবিট কর্মকর্তাকে ক্ষমতাধররা হুমকি-ধমকি দেয়। ওই মহলের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে কিছুদিন পর এ বনবিট থেকে বিদায় নেন।
ক্ষমতার কাছে কুলিয়ে ওঠেনি বন বিভাগ : বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুুস শহীদের দখলে লাউয়াছড়া সংরক্ষিত বনের বেশকিছু জমি রয়েছে। এতদিন তার ক্ষমতার দাপটে আমাদের পক্ষে ওই জমি উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল প্রাথমিকভাবে প্রায় পাঁচ একর বনের জমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের অধীনে নেওয়া হয়েছে। তিনি বলেন, লাউয়াছড়া বনের জমি পরিমাপের পর আর যদি কোনো জমি সাবেক কৃষিমন্ত্রীর বা অন্য কারও দখলে থেকে থাকে, তবে সেগুলোও উদ্ধার করা হবে।’
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রীর দখলে কী পরিমাণ জমি রয়েছে, তা ডিমারকেশনের (সীমানা চিহ্নিতকরণ) পর নিশ্চিত হতে পারব। তবে আমরা আমাদের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির পাশে অবস্থিত প্রায় ৫ একরের বেশি জমি সাবেক কৃষিমন্ত্রীর দখল থেকে উদ্ধার করেছি। সেখানে বন্যপ্রাণীর খাদ্যোপযোগী নানা জাতের গাছের চারা রোপণ করেছি। লাউয়াছড়াকে দ্রুততম সময়ের মধ্যে পরিমাপ করে দখলমুক্ত করা হবে।’
লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ন্ত্রণ : লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ দীর্ঘদিন পর্যায়ক্রমে দখলে রেখেছেন তার দুই ভাই। মোসাদ্দেক আহমদ মানিক নামের এক ভাই এখনও দায়িত্বে আছেন বলে জানান রেঞ্জ অফিসার শহীদুল ইসলাম। অন্য ভাই ইফতেখার আহমেদ বদরুল একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতার দাপটে।
বেগমপাড়ায় বাড়ি স্ত্রীর নামে : সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আইন লঙ্ঘন করে নানা দুর্নীতি-অনিয়মের প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম সম্প্রতি জানিয়েছেন, তদন্তে সাবেক মন্ত্রী আব্দুস শহীদ, তার স্ত্রী ও সন্তানদের নামে দেশের বিভিন্ন স্থানে বাড়ি-ফ্ল্যাটসহ অন্যান্য সম্পদের তথ্য মিলেছে। কানাডার ‘বেগমপাড়ায়’ স্ত্রীর নামে বাড়ি ছাড়াও আরও কয়েকটি দেশে তাদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে।
নামের ‘কাঙাল’: শুধু সম্পদ নয়, নামেরও ‘কাঙাল’ আব্দুস শহীদ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে একাডেমিক ভবন নির্মাণ করা হলেও, তাতে নামকরণ করেছেন তিনি। কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়, সুজা মেমোরিয়াল কলেজ শমশেরনগর, পতনঊষার স্কুল অ্যান্ড কলেজ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মুন্সিবাজার কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভবনের নামকরণ করা হয়েছে উপাধ্যক্ষ আব্দুস শহীদের নামে।
প্রসঙ্গত- প্রভাবশালী এই নেতাকে গত মঙ্গলবার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি টাকার বেশি, আট দেশের বিপুল মুদ্রা ও ৮৫ ভরি স্বর্ণ জব্দ করা হয়। পরে আদালত দশ দিনের রিমান্ড চাইলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

সাবেক কৃষিমন্ত্রী শহীদদের সম্পদের পাহাড়

আপডেট সময়- ০৫:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪