সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ
দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে ফের নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বদলি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান মুন্সী। মাত্র নয় মাসের মাথায় তার বদলির আদেশ জারি করা হয়।
কুমিল্লা জেলার বাসিন্দা মিজানুর ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরে তিনি ব়্যাব ও পিবিআইতেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাকে হাইওয়ে পুলিশের দায়িত্ব বদলি করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































