সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে বিজিবির অভিযানে ১লক্ষ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফের চৌধুরীপাড়া নাফ নদীর সীমান্তে অভিযানে ১লক্ষ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৩.৩০ ঘটিকায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হ্নীলা বিওপি’র গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে, মায়ানমার হতে একদল মাদক পাচারকারী হ্নীলা বিওপির
নাফ নদীর তীরবর্তী চৌধুরীপাড়া এলাকায় মায়ানমার হতে মাদকের একটি বড় চালান নিয়ে। দুই জন ব্যক্তি নাফ নদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে সাঁতরে পার হয়ে নদীর তীর দিয়ে দুইটি ব্যাগ কাঁধে বেড়ীবাঁধ হয়ে চৌধুরীপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে ঘন কুয়াশা এবং রাতের অন্ধকারের সুযোগে দ্রুত বসতি এলাকার ভিতরে গা ঢাকা দেয়। অভিযান দল স্থানীয়দের সহায়তায় বর্ণিত এলাকায় অনুসন্ধান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের আটকের অভিযান চলছে এবং প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক হস্তান্তর প্রক্রিয়াধীন।
টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































