শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১

 

বিশেষ প্রতিবেদক।।

অপরাধ দমন ও মাদক নির্মূলে সফল অভিযান পরিচালনা করে পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাব-১১ পুরস্কৃত হয়েছে। পুলিশ সদর দপ্তরের মূল্যায়নে সারাদেশে র‍্যাবের সকল ইউনিটগুলোর মধ্যে অস্ত্র উদ্ধারে ১ম স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এবং মাদক উদ্ধার ছিল তৃতীয় স্থানে।

মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির র‍্যাব-১১’র অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেনের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত এক বছরে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি এবং সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে র‍্যাব-১১।

এছাড়াও, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ আসামিদের আটক করেছে এই চৌকস বাহিনীটি। একই সঙ্গে আলোচিত ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেন র‍্যাব-১১।

নারায়ণগঞ্জ শহরের  জিমখানা ও সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল অস্ত্র উদ্ধার করে। পাশাপাশি অনলাইন জুয়ায় জড়িত অপরাধীদের আটক করেছে র‍্যাব-১২।

সম্প্রতি সময়ে নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলার পরপরেই সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক, দেশীয় তৈরি অস্ত্র ও নগদ টাকাসহ ১৩ জনকে আটক করে র‍্যাব। এদিকে আলোচিত তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার তদন্তেও ফলপ্রসূ ও প্রশংসনীয় কাজ করছে এই বাহিনী।

পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের প্রসংশা স্বরুপ এ পুরস্কার তুলে দেন। এ সময় র‍্যাব-১১-এর কর্মকর্তাদের পেশাদারিত্ব, গোয়েন্দা তৎপরতা এবং মাঠপর্যায়ের চৌকস কার্যক্রম পরিচালনার জন্য প্রশংসা করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...