শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪

স্টাফ রিপোর্টার।।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাউরাপট্টি এলাকার ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী নাছির (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানায় নিহত নাছিরের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত,নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, “ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কস” নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন আসামি আব্দুস সাত্তার বাবু। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে হিসাব-নিকাশ নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পাটনারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়।

এছাড়াও মামলায় বলা হয়েছে, কিছু আসামি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিহত নাছিরের কারণে তারা এসব অবৈধ মাদকের কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়ছিল। এ নিয়ে পূর্বের বিরোধ ও হুমকি-ধমকির ঘটনাও উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে বাদীপক্ষের অভিযোগ।

ফতুল্লা মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, এজাহারভুক্ত ৪ আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সজিব, শান্ত, আরিফ ও নাঈম। এ মামলায় অভিযুক্ত বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...