শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

আ’লীগ শুন্য ধানমন্ডি ৩২ নম্বর এখন ছাত্র-জনতার দখলে

 

অনলাইন ডেস্ক।।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই এমন চিত্র দেখা যায়। এ পর্যন্ত ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে আসা কাউকে এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছে তারা, ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন অনেকে। আবার ধানমন্ডি ৩২ লেক পাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন।

এদিকে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে দুই-এক জন নেতাকর্মী কালো পোশাকে আসলে তাদের ধাওয়া দিতে দেখা যায় ছাত্রদের। কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল ফোন তল্লাশি করে দেখছেন এমন তথ্য চিত্র দেখা গেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...