সর্বশেষ:-
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রধান কার্যালয় উদ্বোধন হয়েছে। গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে এ উদ্ভোদনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। উত্তর আটি, ওয়াপদা কলোনিতে অবস্থিত এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া হানাফিয়া
না’গঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচ সদস্য আটক, ৬টি গাড়ি উদ্ধার
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া একটি নোয়া KR-42 মাইক্রোবাস, ২টি সিএনজি ও ৩টি মোটরসাইকেল। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদ ও একাধিক অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তারসহ চুরি হওয়া সাতটি গাড়ি উদ্ধারসহ
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির শীতবস্ত্র বিতরণ
লিটন চৌধুরী সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ)প্রতিনিধি।। জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনটির উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সিদ্ধিরগঞ্জে শীতার্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ)প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন হাইস্কুল মাঠে শীতার্ত হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। গত সোমবার (৯ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী
সাংবাদিককে মারধরসহ লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা ইকবাল বহিষ্কার
অনলাইন নিউজ ডেস্ক।। মিনহাজ আমান নামে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত
সিদ্ধিরগঞ্জে পরিবারের আপত্তিতে কবর থেকে উত্তোলন হয়নি সোলাইমানের লাশ
লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ) প্রতিনিধি।। পরিবারের আপত্তির কারণে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাফেজ সোলাইমানের লাশ সোমবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানিনগর কবরস্থানে এ ঘটনা ঘটে। এর আগে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সোলাইমানের লাশ উত্তোলনের জন্য মাদানিনগর কবরস্থানে আসেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হাসিনা বেগমসহ কর্মকর্তারা। এ সময় নির্বাহী
সিদ্ধিরগঞ্জে এসএসসির ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও এস.এস.সি ফরম ফিলাপের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে প্রধান শিক্ষকসহ জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে স্কুলের মাঠ প্রাঙ্গনে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের দাতা সদস্য ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন
সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও
লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ) (প্রতিনিধি)।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে সিদ্ধিরগঞ্জ থানার প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আহত-৫
সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ)প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছে। এর মধ্যে লিলি বেগম (৫০) নামের এক নারী গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে গত রোববার সকাল সাড়ে ১০ টার দিকে জমিজমা বিরোধ নিয়ে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপস্থিতে শিমরাইল টেকপাড়ার চান্দু মাধবর, ও তার
সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের কাছে চাঁদা দাবি: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ)প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশন অঞ্চলে গৃহস্থলী বাসাবাড়ীর বর্জ্য নিয়ে চাঁদা দাবির ঘটনায় অস্থিরতার প্রতিবাদে রানা গংদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরিচ্ছন্নকর্মীরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ্ বাংলা মোড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় শতাধিক পরিচ্ছন্নকর্মীরা মহাসড়কে ময়লার গাড়ি রেখে যান চলাচল বন্ধ করে সন্ত্রাসী রানা
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






































































































































