শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি

সিদ্ধিরগঞ্জে শীতার্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন হাইস্কুল মাঠে শীতার্ত হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
গত সোমবার (৯ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এদেশের প্রতিটি মানুষ আমরা ভাই ভাই। এখানে ধর্মের বিভাজনের ভাবনায় বিএনপি বিশ্বাস করে না। আমরা দলের প্রতিটি সদস্য আপনাদের দুর্গা পুজোর সময় সব সামর্থ্য দিয়ে পাশে ছিলাম। আপনারা আমাদেরকে একই ঘরের মানুষ হিসেবে সব সময়েই মনে রাখেন। আজও আমরা এসেছি শীতের কষ্ট থেকে আপনারা যারা সামর্থ্যের অভাবে শীত বস্ত্র কিনতে পারেন না তাদের পাশে দাঁড়াতে।
এটা আমাদের দলের শিক্ষা। আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রেরণা। আমরা আপনাদের যেকোনো দু:খ-সুখে সব সময় পাশে থাকবো। কারন আপনারাই আমাদের ঠিকানা। বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের পরিচয়। বিএনপি যা কথা দেয় তা পালন করে। সব মানুষের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে। আমরা যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে আপনারা আমাদের কলার ধরে জবাব চাইবেন।
এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুঁইয়া, থানা ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জুয়েল রানা, রাকিবুল দেওয়ান, মাসুম প্রধান প্রমুখ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...