সর্বশেষ:-
বিভাগীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার পেলেন নলতার পরিবেশ ও কৃষি সমবায় সমিতি
ইব্রাহীম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। জাতীয় সমবায় দিবসে কৃষি ভিত্তিক/সার্বিক উন্নয়ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে কালিগঞ্জের নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। গত শনিবার খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল
দেবহাটায় বিক্ষুব্ধ জনতার গনপিটুনিতে ডাকাত সদস্য নিহত, আটক-৬
সেনাবাহিনীর অস্ত্র বিরোধী অভিযানে বিভিন্ন সারঞ্জাম উদ্ধার…! ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গনপিটুনিতে কামরুল ইসলাম (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার খলিশাখালি এলাকার মৃত আবু বকর গাজীর ছেলে। শুক্রবার ভোররাতে খলিশাখালির মৎস্যঘের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো ৬ ব্যক্তিকে আটক করে থানায়
দৌলতপুর সীমান্তে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত
হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে আটক বাংলাদেশী যুবক লিটন (৩৩) কে ফেরত দেয় বিএসএফ। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের
দেশে ৬ সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন
অনলাইন ডেস্ক।। দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটি বুধবার স্বাক্ষরিত। তবে বৃহস্পতিবার এই সম্পর্কে তথ্য পাওয়া গেছে। যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন
ব্যক্তিগত নিরাপত্তার সার্থে জমাকৃত বৈধ অস্ত্র ফেরত দেয়ার সিদ্ধান্ত গৃহীত
অনলাইন ডেস্ক।। ব্যক্তিগত নিরাপত্তার জন্য জমাকৃত বৈধ অস্ত্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যুকৃত এসব অস্ত্র জমা নেয় সরকার। তবে যে-সব অস্ত্র ফেরত দিলে আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তারা এ সুবিধা পাবেন না।
দুর্বৃত্তদের হামলায় পদ্মায় নিখোঁজ অপর এএসআই মুকুলের মরদেহ উদ্ধার
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। ৫২ ঘন্টা পর কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ আরেক এ এস আই মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাস্থলের ৪৫ কিলোমিটার দুরে পাবনার সুজানগর থানার মোহন পুর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
কুষ্টিয়ায় একটি বাসে মিলল দেড় কোটি টাকার সাপের বিষ
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার জেলার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়েছে। বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর থেকে
কুষ্টিয়ায় পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা: দুই এএসআই নিখোঁজ
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী
কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনি দেওয়া হলে এক যুবকের মৃত্যু হয়। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৮)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ
অচেতন করে স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে উধাও ভন্ড কবিরাজ
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে অর্শ ও এজমা রোগের চিকিৎসার নামে হালুয়া তৈরী করে তার সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের চারজনকে খাওয়ায় ভন্ড কবিরাজ প্রতারক চক্র। পরে উক্ত হালুয়া খেয়ে ৪ জনই অজ্ঞান হয়ে পড়লে বাড়ির আসবাবপত্র ভেঙ্গে আড়াই লক্ষ টাকা, স্বর্ণালংকার ও দামী জিনিসপত্র নিয়ে সটকে পড়ে ঐ প্রতারক চক্রটি। শুক্রবার (২৫ অক্টোবর)
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ









































































































































