শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

অচেতন করে স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে উধাও ভন্ড কবিরাজ

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে অর্শ ও এজমা রোগের চিকিৎসার নামে হালুয়া তৈরী করে তার সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের চারজনকে খাওয়ায় ভন্ড কবিরাজ প্রতারক চক্র। পরে উক্ত হালুয়া খেয়ে ৪ জনই অজ্ঞান হয়ে পড়লে বাড়ির আসবাবপত্র ভেঙ্গে আড়াই লক্ষ টাকা, স্বর্ণালংকার ও দামী জিনিসপত্র নিয়ে সটকে পড়ে ঐ প্রতারক চক্রটি।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১২টা ০১ মিনিটে মিরপুর রেলওয়ে ষ্টেশন আদিবাসী পাড়া তথা কোল পাড়ায় অনিল কুমার বেদের বাড়িতে এঘটনা ঘটে।এতে ঐ বাড়ির মালিক অনিল কুমার বেদ, তার স্ত্রী নলিতা রানী, মেয়ে পিংকী রানী ও জামাই উজ্জ্বল কুমার বেদকে বাড়ির আশে পাশের লোকজন সকাল বেলা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করে।
অন্য তিনজনের জ্ঞান না ফিরলেও জামাই উজ্জ্বলের জ্ঞান ফিরলে তিনি জানান-ভেড়ামারায় আমার একটি স্বর্ণকারের দোকানে স্বর্ণালংকার বন্ধক রাখা আছে।তা ছাড়ানোর জন্য আমি আড়াই লক্ষ টাকা যোগাড় করে বাড়িতে রেখেছিলাম। তাছাড়া বাড়িতে কিছু স্বর্ণালংকারও ছিলো। প্রতারক চক্র যে কোন ভাবে বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার দুপুর থেকেই টার্গেট করে। দুইজন লোক ভন্ড কবিরাজ সেজে আমার শ্বশুর অনিল কুমার বেদের অর্শ ও হাপানি রোগের চিকিৎসার নাম করে আমাদের বাড়িতে ঢোকে। পরে তারা ঔষধ বানানোর বিভিন্ন উপকরণ এনে ঔষধ বানানোর কাজে সময়ক্ষেপন করে রাত গভীর হলে জানায় যে তৈরীকৃত হালুয়া বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ১২ টা এক মিনিটে খেতে হবে এবং সবাইকে একযোগে খেতে হবে। পরে প্রতারক চক্র চারজনকেই হালুয়া খাওয়াতে সক্ষম হয়। হালুয়ার মধ্যে কৌশলে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়ায় তারা অজ্ঞান হয়ে পড়লে বাড়ির আলমারি ভেঙ্গে নগদ আড়াই লক্ষ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে প্রতারক চক্র পালিয়ে যায়। সুস্থতা সাপেক্ষে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...