সর্বশেষ:-
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল মহেশখালী থানাধীন
টেকনাফে নির্বাচনকালীন আইনশৃংখলা বিষয়ক পূর্ব প্রস্তুতিমূলক বিজিবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কক্সবাজার প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-১০
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস দল টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ
উখিয়া ও হোয়াইক্যংয়ে বিজিবির টানা অভিযানে ৫৬ হাজার ইয়াবাসহ আটক-২
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়া ও হোয়াইক্যং এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের মোট ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল উলুবনিয়া এলাকায় অবস্থান
টেকনাফ ও সেন্টমার্টিন দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
কক্সবাজার প্রতিনিধি।। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেছেন। উদ্বোধনকালে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইনসহ নবনির্মিত বিওপির কার্যক্রম পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং
শীলখালীতে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ চালক আটক
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে মোঃ
সীমান্তে অনিশ্চয়তার ছায়া: টেকনাফে দুই কিশোর আহত
কক্সবাজার প্রতিনিধি।। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আবারও বাংলাদেশের সীমান্ত জনপদে আতঙ্ক ছড়িয়েছে। নাফ নদীসংলগ্ন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলো—কানজরপাড়ার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) ও একই এলাকার মো. ইউনুছের
টেকনাফে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২৬হাজার ৫’শ ইয়াবাসহ চালক আটক
কক্সবাজার প্রতিনিধি।। টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ থানাধীন মাঠপাড়া লেংগুর বিল গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (৩৪)। বিজিবি সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে
কক্সবাজারে ছয় লাখ ত্রিশ হাজার ইয়াবা ও দশ কেজি হিরোইনসহ আটক-২
কক্সবাজার(চট্টগ্রাম) প্রতিনিধি।। কক্সবাজার সদর থানাধীন উত্তর নুনিয়ারছড়ার প্যারাবন সংলগ্ন সমুদ্রতট থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্যসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়ার বাসিন্দা মোঃ ইসমাইল (৪৩) ও উখিয়ার পালংখালীর বাসিন্দা নজরুল ইসলাম (৪২)। র্যাব জানায়, তারা পার্শ্ববর্তী দেশ থেকে সমুদ্রপথে মাদক পাচারের অন্যতম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুন, শতাধিক ঘর পুরে ছাই
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে হাজারো রোহিঙ্গা শরণার্থী চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। বাঁশ, ত্রিপল
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






























































































































