দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত
- আপডেট সময়- ০৬:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।
দক্ষিণ আফ্রিকা-র ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। কুইন্সটাউন শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে আগুন লেগে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলা-র বাসিন্দা। তাদের মধ্যে আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দারা রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। ফলে তারা বের হওয়ার সুযোগ না পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় দোকানে থাকা আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































