সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, ডিএমপি, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
ডিএমপির ৩ থানায় নতুন ওসি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০১:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে।
রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
আর দারুস সালাম থানার ওসি এসএম জাকারিয়া ও আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে এক ভুক্তভোগীর কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































