নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন ঝুটের গুদামে ভয়াবহ আগুন
- আপডেট সময়- ০৩:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গুদাম ও স’ মিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট। তবে, রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা গেছে, একটি গার্মেন্টস ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশের স’মিলে। এসময় পুরো এলাকাজুড়ে অন্ধকারাচ্ছ হয়ে যায়। চারপাশে লোকজন আতংকিত হয়ে ছুটোছুটি করতে দেখায় যায়।
এদিকে, অগ্নি কান্ডের খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মো. রায়হান কবির ঘটনাস্থল পরিদর্শক করেছেন, পাশাপাশি ক্ষয় ক্ষতি পরিমান ও অগ্নি কান্ডের ঘটনা তদন্তে নির্দেশনা দেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, “আমাদের আগুন নেভানোর কাজ এখনো চলছে, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রাথমিক ভাবে আগুনে কারন ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















































































































































