সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:২৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া প্রজেক্টের চৌধুরীপাড়া পোস্ট এলাকায় অবস্থান নেয়।
এ সময় নাফ নদী হয়ে সিমেন্টের বস্তা হাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা গেলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি সিমেন্টের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী দুইটি প্যাকেট থেকে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেপ্তারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বলেন,
“পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৬৪ বিজিবি নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ









































































































































