নারায়ণগঞ্জে ঈদ লাইটিং ও সেহেরির ডাকের নামে অভিনব চাঁদাবাজি; অতিষ্ঠ নগরবাসী
- আপডেট সময়- ০৫:৪৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় লাইটিং ও সেহেরির ডাকের নামে জোরপূর্বক অভিনব কৌশলে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এতে সাধারণ বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও বিরক্তি তৈরি হয়েছে।
ফ্লাট মালিক ভাড়াটিয়া ও স্থানীয়দের অভিযোগ, শহরের মাসদাইর, জামতলা, ইসদাইর সুগন্ধা আবাসিক, গলাচিপাসহ বেশ কয়েকটি এলাকায় ঈদ উপলক্ষ্যে লাইটিং করার কথা বলে কিছু যুবক বাড়ি বাড়ি গিয়ে চাঁদার রশিদ পাঠাচ্ছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে বাসিন্দাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও একাধিক অভিযোগ উঠেছে।
এদিকে শহরের মাসদাইর, ইসদাইর, জামতলাসহ ১নং বাবুরাইল এলাকায় সেহেরির ডাকের নামেও অভিনব কৌশলে জোরপূর্বক চাঁদা আদায়ের চাপ দেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, নগরীর প্রতি বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাট থেকে ২০০ টাকা কিংবা এরচেয়েও অধিক হারে টাকা নেওয়া হচ্ছে। এমনকি ভাড়াটিয়ারা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ধামকি প্রদান করেছে।
বাবুরাইল, মাসদাইর, ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার একাধিক বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,
এখন প্রায় প্রতিটি বাসায় মোবাইল ফোন আছে, এলার্ম আছে। তারপরও সেহেরির ডাকের নামে টাকা তোলা হচ্ছে। কেউ স্বেচ্ছায় দিলে সমস্যা নেই, কিন্তু এভাবে রশিদ ধরিয়ে দিয়ে টাকা নেওয়া সঠিক না।” বিশেষ করে ভাড়াটিয়া কাছ থেকে।
অপর আরেক বাসিন্দা জানান,“সেহেরিতে মানুষকে ডেকে দেওয়া যদি কেউ সওয়াবের আশায় করেন, সেটা করা ভালো কাজ। কিন্তু এখন সেটাকে অনেকেই বাধ্যতামূলক সুকৌশলে অভিনব কায়দায় চাঁদার মতো করে ফেলেছে।
শহরের গলাচিপা এলাকার এক বাসিন্দা বলেন,“ঈদে লাইটিং করা ভালো উদ্যোগ। কিন্তু সেটা যদি জোর করে চাঁদা তুলে করা হয়, তাহলে বিষয়টা ভালো লাগে না। অনেকেই অস্বস্তির মধ্যে পড়ে টাকা দিচ্ছে। এদিকে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে প্রায় প্রতিটি পাড়ায় মহল্লায় একটি চক্র অভিনব কৌশলে এধরণের চাঁদাবাজী কর্মকান্ড দেধারছে পরিচালনা করছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ধর্মীয় ও সামাজিক কাজের আড়ালে এ ধরনের অভিনব কায়দায় চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনাসহ নজরদারি বাড়ানো জরুরি প্রয়োজন। একই সঙ্গে এলাকাবাসীকেও সচেতন হয়ে এমন কর্মকাণ্ডের একাত্মবোধ ভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন জনসাধারণ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ









































































































































































