শামীম ওসমানসহ ১২ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ
- আপডেট সময়- ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ১৫ মার্চ..!
জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য(এমপি) শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজাসহ ১২জন আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতে না পারায় বুধবার(৪ মার্চ) ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেল এ বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়।
প্যানেলের বাকি দুই সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মার্চ ২০২৬ইং, ঐ দিন ধার্য করা হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি সম্পর্কে বিজ্ঞ আদালতকে জানান।
মামলার নথি অনুযায়ী, এ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য(এমপি) শামীম ওসমান। এছাড়া আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান রয়েছেন। তবে তদন্তের স্বার্থে মামলার বাকি আসামিদের নাম এখনও প্রকাশ করেনি প্রসিকিউশন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৯ জানুয়ারি ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ অগাস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়।
জানা গেছে, ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মামলায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































