সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















































































































































