ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১

বিজয়ার বেদনায় আনন্দের কোজাগরী শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়।।
দূর্গা পূজার পর বিসর্জনের ঢাক বাজতেই ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে আসে। বেদনা বিধুর মনে স্বস্তির আনন্দ নিয়ে আসে কোজাগরী লক্ষ্মী পুজো।
দুর্গাপুজোর শেষেই এবার সামনে এলো লক্ষ্মী পুজো। শারদ পূর্ণিমার এই লক্ষ্মী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো নামে প্রচলিত।
ধনলক্ষ্মী থেকে বিজয়লক্ষ্মী। মা লক্ষ্মীর ৮ রূপের কথা বলা হয়েছে। পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর আটটি ভিন্ন ভিন্ন রূপ আছে। বিভিন্ন কারণে এই আট রূপের পুজো করা হয়। কোন লাভ পেতে লক্ষ্মীদেবীর কোন রূপের পুজো করবেন তা জেনে রাখা ভালো ।
প্রতিটি ব্যক্তি জীবনে সুখ-সম্পদের কামনা করে থাকে। ধন-সম্পদ লাভের জন্য তাঁরা যথাসাধ্য পরিশ্রমও করেন। আবার হিন্দু ধর্ম মতে লক্ষ্মী ধন-সম্পদের দেবী। তাই পরিশ্রমের পাশাপাশি লক্ষ্মীকে প্রসন্ন করে ধন বৃদ্ধির চেষ্টা করেন অধিকাংশ ব্যক্তি। তবে সনাতন ধর্ম অনুযায়ী লক্ষ্মীর একটি নয় বরং ৮টি স্বরূপ রয়েছে এবং এই আটটি স্বরূপের পুজোর পৃথক পৃথক ফল লাভ করা যায়। লক্ষ্মীর আটটি স্বরূপের পুজো করলে ব্যক্তি তেজ, বল, সাহস, সৌন্দর্য এবং সমস্ত ধরনের সুখ লাভ করে। লক্ষ্মীর কোন স্বরূপের পুজো করলে কোন সমস্যার সমাধান হয় সেটি জানা দরকার
আদিলক্ষ্মী: এটি লক্ষ্মীর প্রথম স্বরূপ।
তাঁর পুজো করলে সমস্ত ধরনের সুখ-সম্পদ লাভ করা যায়।
ধন লক্ষ্মী: ধনের দেবী।ধনের দেবী লক্ষ্মীর পুজো করলে সাধকের জীবনের সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান হয়। তাঁর বাড়িতে কখনও অর্থাভাব থাকে না। লক্ষ্মী প্রসন্ন হলে নানান উৎস থেকে আয় হয়।
ঐশ্বর্য লক্ষ্মী: ঐশ্বর্য লাভের জন্য এই পূজা করা হয়।এই পুজোয় মায়ের আশীর্বাদ ধন্য মানুষ
সমাজে প্রচুর মান-সম্মান পেয়ে থাকেন। তাই সমাজে মান-সম্মান লাভের ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত।
সন্তান লক্ষ্মী :সন্তান লাভের আশায় এই পুজো করা হলে সন্তান লাভ করা যায়। নিঃসন্তান দম্পতিদের ধন-ধান্যের দেবী লক্ষ্মীর এই স্বরূপের পুজো করতে পারেন।
ধান্য লক্ষ্মী: এই পুজো করলে আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তির অন্নের সংকট থাকে না। মা লক্ষ্মীও ঘরে বিরাজ করেন।
গজ লক্ষ্মী : পুরাণে বর্ণিত হয়েছে শাসন ক্ষমতা, সরকারে উচ্চাসনে অধিষ্ঠান ,নেতা,মন্ত্রী ইত্যাদি সমস্ত ধরনের সুখের কামনা করলে , গজের ওপর অধিষ্ঠিত লক্ষ্মীর আরাধনা করা উচিত। কৃষি জমির মালিকরা এই পুজো করলে জমিতে ভালো ফসল উৎপন্ন হয়ে থাকে ।
বীর লক্ষ্মী : অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত। এই পুজো করে মায়ের আশীর্বাদ পেলে আত্নবল ও সাহস বৃদ্ধি পায়।
বিজয় লক্ষ্মী : বিজয় লক্ষ্মীর পুজোর ফলে যে কোনও ক্ষেত্রে জয় লাভ করা যায়। সবসময় শত্রু ভয় থাকলে বিজয় লক্ষ্মীর পুজো করা উচিত। তাঁর আশীর্বাদে শত্রু স্বয়ং পরাজয় স্বীকার করবে।
মা দুর্গার বিসর্জন তথা বিজয়ার মনখারাপ খানিকটা কাটে কোজাগরী লক্ষ্মীর আরাধনায়। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপুজো হয়। বাঙালি হিন্দুদের ঘরে একদম ছোট করে হলেও আরাধনা করা হয় মা লক্ষ্মীর। শাস্ত্রমতে লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। তাই তাঁকে তুষ্ট রাখতেই সাধ্যমতো পুজোর আয়োজন করেন গৃহস্থেরা। বাংলার প্রায় সব বাড়িতেই প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মীর পুজো হয়। এছাড়াও অনেক বাড়িতেই দীপাবলিতে লক্ষ্মীর আরাধনা হয়। পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি এরকম বিশেষ কিছু তিথিতেও লক্ষ্মীর আরাধনা করা হয়। কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও আবার মূর্তি এনে পুজো হয়।
পুজো যেভাবেই হোক না কেন, লক্ষ্মীপুজোয় কতগুলি বিষয়ে সতর্কতা পালন করা দরকার এই ভুলগুলি কখনোই করা যাবে না
 মা লক্ষ্মীকে কখনও ভুলেও সাদা রঙের ফুল দিয়ে পুজো করবেন না। সাদা রং ছাড়া লাল, হলুদ বা গোলাপি রঙের ফুল লক্ষ্মী পুজোয় ব্যবহার করা যাবে।
 লক্ষ্মী পুজোয় তুলসি পাতা ব্যবহার করা যাবে না। পুরাণ অনুসারে, তুলসির সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ হয়। শালগ্রাম শিলা নারায়ণের প্রতিভূ। যেহেতু শ্রীলক্ষ্মীও বিষ্ণুপত্নী, তাই এই পুজোয় তুলসির ব্যবহার চলে না।
মা লক্ষ্মীর পুজোয় সাদা ফুল যেমন ব্যবহার করা যায় না, তেমনই আসনে সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই। ব্যবহার করা যেতে পারে লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড়। প্রচলিত বিশ্বাস অনুসারে পুজোর আসনে সাদা বা কালো রঙের কাপড়ের ব্যবহারে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন।
লক্ষ্মী পুজোয় তোলা চাল থেকে অন্য কাউকে চাল দিতে নেই।
পুজোর পর মন্দির বা ঠাকুর ঘরের দক্ষিণমুখে প্রসাদ অর্পণ করার কথা বলে থাকেন অনেকে। লক্ষ্মীপুজোর প্রসাদে না বলতে নেই। অল্প হলেও মুখে তুলতে হয়।
ঢাক – ঢোল- কাঁসর ঘণ্টা লক্ষ্মীপুজোয় সম্পূর্ন রূপে নিষিদ্ধ। অত্যধিক শব্দ পছন্দ করেন না শান্তস্বভাবা শ্রীলক্ষ্মী। সব পুজোতেই বাদ্যি বাজানো হয়। কিন্তু দেবী লক্ষ্মীর পুজোয় কাঁসর ঘণ্টা বাজালে দেবীর ক্ষুব্ধ হয়ে সেই গৃহ ত্যাগ করেন বলে মনে করা হয়।
লক্ষ্মীপুজো করার সময় কোনওভাবেই কালো পোশাক পরা যাবে না।
মনে করা হয়, কোজাগরী লক্ষ্মী পুজো যে বাড়িতে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী স্থির থাকেন। গৃহে সুখ-শান্তি-সমৃদ্ধি বজায় থাকে। কোজাগরী লক্ষ্মী দেবীর পুজো করলে ধনসম্পত্তি অক্ষয় হয়।
লক্ষ্মী পুজো মানেই পরিষ্কার পরিচ্ছন্নতা। ভালো করে ঘর ধুয়ে মুছে আলপনা দিয়েই তবেই পুজোর আয়োজন হয়। আর প্রসাদের মধ্যে অবশ্যই থাকবে বাড়ির তৈরি নাড়ু, মুড়কি, মোয়া।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

বিজয়ার বেদনায় আনন্দের কোজাগরী শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী

আপডেট সময়- ০৪:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫