ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১

২২ বছরেও শেষ হয়নি উপজেলা পরিষদের মার্কেট নির্মান কাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা পরিষদ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা,অনিয়ম ও নানা দুর্নীতির কারণে গ্রহিতাদের প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির দ্বিতলা মর্ডান মার্কেটটি ভগ্ন-বিধ্বস্ত-পরিত্যাক্ত, গণসৌচাগার ও মাদক সেবনকারীদের আস্তানায় পরিণত হয়েছে।এক বছরের চুক্তিতে বিগত ২০০২ সালের নভেম্বর মাসে শ্রীনগর উপজেলায় জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের নিজস্ব জমিতে নির্মাণ কাজ শুরু করেন।কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান এক বছরের মধ্যে মার্কেটের পুরো কাজ শেষ করেননি।অভিযোগ উঠেছে,মুন্সীগঞ্জ জেলা পরিষদের দুই দুর্নীতিবাজ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে ও ঠিকাদারের কাছ থেকে উৎকোচ গ্রহণের বিনিময়ে ঠিকাদারকে অসংখ্য বার মার্কেট নির্মাণ কাজের সময় বৃদ্ধি করে দেন।নির্মাণ কাজের সময় বৃদ্ধি করা হলেও রহস্যজনক কারণে দীর্ঘ ২২ বছরেও সম্পন্ন হয়নি মার্কেটের নির্মাণ কাজ।মার্কেটের যতটুকু কাজ করা হয়েছে তাও দুর্নীতিবাজ দুই কর্মকর্তার নানা অনিয়ম-স্বেচ্ছাচারিতায় বর্তমানে অযত্ন-অবহেলায় ভগ্ন-পরিত্যাক্ত গণসৌচাগারে রূপান্তরিত হয়েছে ১৩৬ জন গ্রহীতার সখের মর্ডান মার্কেটটি। এদিকে নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ায় গ্রহীতাদের কাছ থেকে দোকান ভাড়া আদায় করা যাচ্ছে না।ফলে মুন্সীগঞ্জ জেলা পরিষদ বিশাল অঙ্কের টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানা গেছে।সরেজমিন ঘুরে দেখা গেছে,শ্রীনগর উপজেলায় ডাক বাংলার পাশের সড়কে মুন্সীগঞ্জ জেলা পরিষদের দ্বিতল ‘মর্ডান মার্কেটের করুণ দশা।মার্কেটের নীচু তলার কিছু সংখ্যক দোকান পরিপাটি ও ব্যবসা বাণিজ্য চলছে।এছাড়া মার্কেটের ৬০ ভাগ দোকানের পলেস্তার খসে গেছে, ইট সুরকি ও থাম ভেঙ্গে পড়েছে।দ্বিতীয় তলায় এর চেয়ে নাজুক অবস্থা।বারান্দা জুড়ে বৃষ্টির পানি জমে আছে দীর্ঘ বছর।মার্কেটের কোথাও একটি রেলিং নেই।দুই পাশের দোকান ঘরের একটিরও সার্টার দরজা নেই।বেশির ভাগ সার্টার ছাড়া থাকায় স্থানীয়রা দোকান ঘরগুলোকে নিজেদের গণসৌচাগার হিসেবে ব্যবহার করছে এবং ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করে তুলেছে।এছাড়াও এখানে গড়ে উঠেছে মাদক সেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল।মার্কেটটির সংস্কার কাজ করা হচ্ছে না জানতে চাইলে ক্ষতিগ্রস্ত গ্রহীতা মো:কার্জন মিয়া বলেন,ঠিকাদার আর মার্কেটের দেখা শুনার দায়িত্বরত জেলা পরিষদের দুই কর্মকর্তার দুর্নীতি, গাফলতি,নানা অনিয়মের কারণে মর্ডান মার্কেটের প্রায় ১০০ দোকান ব্যবহারযোগ্য হচ্ছে না। অব্যবহারযোগ্য পড়ে রয়েছে।কারণ দোকান গুলোর সার্টার নেই, পলেস্তর করা নেই,ভেঙ্গে পড়ছে ইট সুরকি!বৃষ্টি হলে পানি চুঁইয়ে পড়ছে, পানি জমে থাকে,ভেঙ্গে যাচ্ছে পিলার।জেলা পরিষদের মার্কেটটি খুব নিম্নমানের কাজ করা হয়েছে।এক কথায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত।কার্জন মিয়া দুঃখ প্রকাশ করে আরো বলেন,এই মার্কেটে আমার দুটি দোকান রয়েছে।ভাড়া দিয়েছি কিন্তু ভাড়া তুলতে পারিনা।অন্যদিকে মো:স্বপন নামে আরেক গ্রহীতা বলেন,মার্কেটের নিচতলায় আমার দু’টি দোকান। জেলা পরিষদকে প্রতিমাসে জমিদারি খাজনা পরিশোধ করছি। ১৩ শ’৫০ টাকা।অথচ দোকানের পলেস্তার,ইট সুরকি খসে পড়ছে!আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছিনা।তিনি অভিযোগ করে বলেন,মার্কেটের নির্মাণ কাজে নানা অনিয়ম করা হয়েছে।এখনো সম্পূর্ণ কাজ শেষ করা হয়নি।সংশ্লিষ্ট সৃত্রে জানা গেছে,মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ডাকবাংলোর পশ্চিমে দ্বিতল মার্কেট নির্মাণের জন্য জেলা পরিষদ মুন্সীগঞ্জ ২০০২ সালে কার্যাদেশ প্রদান করা হয়েছিলো।কার্যাদেশ মোতাবেক বর্ণিত মার্কেট নির্মাণ সমাপ্তির তারিখ ছিল ২০০৩ সালের নভেম্বর মাসে।অথচ আজও মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।ওই মার্কেট নির্মাণের নথি ব্যবস্থাপনা কাজে নিয়োজিত রয়েছেন জেলা পরিষদের প্রধান সহকারী শাহানাজ বেগম।নিজ ক্ষমতার অপব্যবহার করে ও ঠিকাদার হতে উৎকোচ গ্রহণের বিনিময়ে শাহানাজ বেগম ঠিকাদারকে অসংখ্য বার মার্কেট নির্মাণ কাজের সময় বৃদ্ধি করেছেন।এদিকে সৃত্রটি আরো জানান, মার্কেট নির্মাণ কাজ চলমান অবস্থায় অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন জেলা পরিষদের প্রশাসনিক (হিসাবরক্ষক) কর্মকর্তা আকরাম আলী হালদার।বর্তমানে তিনি অবসরে আছেন।জেলা পরিষদের হিসাবরক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় ঠিকাদার কর্তৃক জমাকৃত ১৬ লাখ টাকা জামানতের মধ্যে ৮ লাখ টাকা ফেরত প্রদান করেছেন।যা মার্কেট নির্মাণ সংক্রান্ত শর্ত পরিপন্থি। এছাড়াও আকরাম আলী হালদার ও শাহানাজ বেগম দম্পতির দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে মার্কেটের নির্মাণ কাজ আজও সম্পন্ন হয়নি।ফলে মার্কেটের দোকান বরাদ্দ গ্রহীতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জেলা পরিষদ বিপুল পরিমাণের রাজস্ব আদায় হতে বঞ্চিত হচ্ছে। বর্তমানে মার্কেটের বিভিন্ন দেয়াল ও অংশবিশেষ ভেঙ্গে পড়েছে।মার্কেট ভবনটি অযত্নে অবহেলায় ধ্বংসস্তূপে রূপ নিয়েছে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মুন্সীগঞ্জ জেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা বলেন,দীর্ঘ বছর যাবৎ মুন্সীগঞ্জ জেলা পরিষদ জিম্মি হয়ে আছে আকরাম আলী হালদার ও শাহানাজ দম্পতির হাতে।একটি পরিবারের ৪ জন সদস্য মুন্সীগঞ্জ জেলা পরিষদে চাকুরি করে লুটতরাজ করে যাচ্ছে অথচ দেখার কেউ নেই। অভিযুক্ত মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসনিক হিসাবরক্ষক কর্মকর্তা মো:আকরাম আলী হায়দার তার বিরুদ্ধে উঠা নানা অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন,আমি এখন চাকরিতে নেই।গত মার্চে অবসরে গেছি।শ্রীনগর উপজেলায় জেলা পরিষদের মর্ডান মার্কেটের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।অপর অভিযুক্ত জেলা পরিষদের প্রধান সহকারী শাহানাজ বেগমের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।মুন্সীগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবুল হুসাইন বলেন,আমি মর্ডান মার্কেটটির কোনো কাজই করিনি।আমি দেখিও নাই।তবে দীর্ঘ ২২ বছর  মার্কেটটি মৃত দেহের মতো দাঁড়িয়ে আছে।তিনি আরো বলেন,যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছিলেন তারা আমাদের এখনো দায়িত্ব বুঝিয়ে দেননি।ওর সাথে হিসেব নিকাশ আছে।নানা অনিয়ম দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে জেলা পরিষদ,এলজিইডিকে নিয়ে ৩ সদস্য কমিটি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

২২ বছরেও শেষ হয়নি উপজেলা পরিষদের মার্কেট নির্মান কাজ

আপডেট সময়- ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪