শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

ফতুল্লায় মাদকবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলাসহ গুলিবর্ষণে এলাকা রনক্ষেত্র

 

ফতুল্লা(না’গঞ্জ)প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় ৫ নং ওয়ার্ড মাদক সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা সহ গুলিবর্ষনের ঘটনা ঘটেছে।

বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মরহুম আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার, সুমন ও তার মেয়ে জামাতা পঞ্চবটীর আলোচিত যুবলীগ ক্যাডার মাসুদ ওরুফে ওলা মাসুদের নেতৃত্বে এ হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।এসময় ফতুল্লা রেল লাইন বটতলা থেকে কাঠেরপুল এলাকা পর্যন্ত রনক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে চলে।

এতে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনসহ অন্তত ১৫/২০ জন আহত হয়েছে।

এসময় পুরো এলাকার সহ আশপাশ দোকান পাট,বসত বাড়ী,ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পরে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা যায়, ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজীর নির্মূলের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে দুপুর ২ টা দিকে রেল লাইন বটতলা এলাকায় ছোট ছোট মিছিল নিয়ে জড় হতে থাকে। এরপর বেলা তিনটার দিকে মিছিলটি রেল লাইন বটতলা হয়ে কোতালের বাগ কবরস্থান এলাকা অতিক্রম করলে পূর্বে থেকে ওতপেতে থাকা মরহুম আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার-সুমন ও মেয়ের জামাতা ওলা মাসুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত গুলিবর্ষণ সহ হামলা চালায়। এতে বিক্ষোভ মিছিলটি ছত্র ভঙ্গ হয়ে, পরবর্তীতে তারা ফের একত্রিত হয়ে গুলিবর্ষনকারী সন্ত্রাসী বাহিনীকে পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় এখনো চাপা আতঙ্ক ও  উত্তেজনা বিরাজমান করছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...