শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

শ্রীমঙ্গলে চা বাগানে গাছে বাঁধা অবস্থা যুবকের মরদেহ উদ্ধার

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার(৭ জুলাই)  সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশনে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাগানের পাহারাদার লাশটি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

হৃদয় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। তাঁর মা জানান, হৃদয় তাঁর একটি মাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় কালো বেল্ট প্যাঁচানো থাকলেও মরদেহটি গাছের নিচে মাটিতে পড়ে ছিল। আত্মহত্যার ঘটনা হলে লাশটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকার কথা। এভাবে গলায় বেল্ট দিয়ে পেঁচিয়ে মাটিতে লাশ পড়ে থাকা দেখে অনেকেই ধারণা করছেন—হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

শ্রীমঙ্গল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু সন্দেহজনক দিক পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...